মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্মকর্তা–কর্মচারী নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, আবেদন ১০ অক্টোবর পর্যন্ত

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ PM
৭ ক্যাটাগরির পদে ১২ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি

৭ ক্যাটাগরির পদে ১২ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি © টিডিসি সম্পাদিত

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ৬ থেকে ২০তম গ্রেডে ৭ ক্যাটাগরির পদে ১২ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ৭ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১০ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ);

১. পদের নাম: প্রোগ্রামার;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা (গ্রেড-৬);

আবেদনের যোগ্যতা—

*কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*কোনো সরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর/সহকারী প্রোগ্রামার/সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অন্যূন ৪ বছর (১৬ অক্টোবর ২০২৬ তারিখে) চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

প্রার্থীর বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছরের (১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে) মধ্যে হতে হবে;

আরও পড়ুন: মেঘনা পেট্রোলিয়াম ১৫ কর্মকর্তা নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

২. পদের নাম: মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা (গ্রেড-৬);

আবেদনের যোগ্যতা—

*কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*কোনো সরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর/সহকারী প্রোগ্রামার/সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অন্যূন ৪ বছর (১৬ অক্টোবর ২০২৬ তারিখে) চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

প্রার্থীর বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছরের (১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে) মধ্যে হতে হবে;

৩. পদের নাম: সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০–৬৭,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা—

কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

প্রার্থীর বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছরের (১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে) মধ্যে হতে হবে;

৪. পদের নাম: উপসহকারী পরিচালক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

আবেদনের যোগ্যতা—

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়;

প্রার্থীর বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছরের (১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে) মধ্যে হতে হবে;

৫. পদের নাম: অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর;

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*ডাটা এন্ট্রি অপারেটরের জন্য নির্ধারিত Apptitude Test এ উত্তীর্ণ হতে হবে;

প্রার্থীর বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছরের (১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে) মধ্যে হতে হবে;

৬. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;

প্রার্থীর বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছরের (১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে) মধ্যে হতে হবে;

৭. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

প্রার্থীর বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছরের (১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে) মধ্যে হতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৪ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৫ ও ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ১০ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ওপরের বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: দৈনিক কালের কণ্ঠ, ৭ সেপ্টেম্বর ২০২৬, পৃষ্ঠা ১১

ক্যান্সারে আক্রান্ত মাকে বাঁচাতে সহায়তা চান ইবি শিক্ষার্থী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অর্ধশতাধিক ভুক্তভোগীর অভিজ্ঞতায় ছাত্রলীগের গেস্টরুম-গণরুম ন…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাক্ষরতা দিবসে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই পৌঁছে দিল আশা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যোগ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়কে পিএইচডির সুযোগ দেওয়ার কথা ভা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি পরীক্ষায় নকল: ৯৪ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল, কারও নিষ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ভাইভা নম্বর বৃদ্ধিকে চাকরির ‘নব্য কোটা’ আখ্যা দিল ডাকসু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9