সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড, আবেদন ২৭ সেপ্টেম্বর পর্যন্ত

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ PM
সিকিউরিটি সুপারভাইজার নিয়োগে আবেদন চলছে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডে

সিকিউরিটি সুপারভাইজার নিয়োগে আবেদন চলছে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডে © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘সিকিউরিটি সুপারভাইজার’ পদে ২ কর্মী নিয়োগে ৬ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৬ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছেচলবে ২৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড;

পদের নাম: সিকিউরিটি সুপারভাইজার;

পদসংখ্যা: ২টি; 

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

মূল বেতন: ২৩,০০০ টাকা ও অন্যান্য ভাতাদি;

আরও পড়ুন: মেঘনা পেট্রোলিয়াম ১৫ কর্মকর্তা নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৫০ বছর হতে হবে (২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে);

কর্মস্থল: ঢাকা; 

আবেদনের যোগ্যতা: ন্যূনতম ওয়ারেন্ট অফিসার পদমর্যাদা সম্পন্ন হতে হবে;

আরও পড়ুন: শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে ২৬ পদে চাকরি, আবেদন ২৭ সেপ্টেম্বর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম সংগ্রহ করে তা পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি/ডাকযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন; 

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়— 

'ব্যবস্থাপনা পরিচালক, রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড' বাড়ি নম্বর ৫২, রোড নম্বর ২১, নিকুঞ্জ ২, খিলক্ষেত ঢাকা ১২২৯-বরাবর  আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: রুরাল পাওয়ার কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬