ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বাছাই পরীক্ষার সময়সূচি প্রকাশ

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ PM
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অফিস সহায়ক পদের বাছাই পরীক্ষা ১৮ সেপ্টেম্বর

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অফিস সহায়ক পদের বাছাই পরীক্ষা ১৮ সেপ্টেম্বর © সংগৃহীত

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের ‘অফিস সহায়ক’ পদের নিয়োগে বাছাই পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকা মহানগরের ৩০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা তাঁদের প্রবেশপত্র টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট থেকে ৮ সেপ্টেম্বর তারিখ হতে ডাউনলোড করতে পারবেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. কামরুল আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষাবিষয়ক এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের রঙিন প্রবেশপত্র ডাউনলোপ করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়ে কেন্দ্রে উপস্থিত থাকারও নির্দেশনা দেওয়া হয়েছে।

পরীক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য—

পরীক্ষার তারিখ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ (শুক্রবার);

পরীক্ষার সময়: সকাল ১০টা থেকে ১১টা;

পদের নাম—

অফিস সহায়ক (জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিস);

পরীক্ষার স্থান: ঢাকা মহানগরের নির্ধারিত ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান;

কেন্দ্রের নামসহ বিস্তারিত দেখুন এখানে ক্লিক করে অথবা, নিচের বিজ্ঞপ্তিতে—

প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬