৩ পদে ৩ কর্মী নিয়োগে আবেদন চলছে চুয়াডাঙ্গা জেলা পরিষদে © সংগৃহীত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন চুয়াডাঙ্গা জেলা পরিষদ। প্রতিষ্ঠানটি ১৪ ও ১৬তম গ্রেডে ৩ পদে ৩ কর্মী নিয়োগে ৬ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: জেলা পরিষদ, চুয়াডাঙ্গা;
১. পদের নাম: উচ্চমান সহকারী;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা—
*স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*দাপ্তরিক চিঠিপত্র লেখার কাজে অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: অর্থ মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৭৫, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও
২. পদের নাম: নিম্নমান সহকারী-কাম-মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*কম্পিউটারে টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৪০ এবং বাংলায় ৩০ শব্দ থাকতে হবে;
*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: ইন্টার্ন রিফাইনারিতে ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরি, পদ ৫৩, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত
৩. পদের নাম: গাড়ি চালক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*হালকা যান চালানোর লাইসেন্স থাকতে হবে;
*বাংলা এবং ইংরেজি শব্দ পড়ার সাধারণ জ্ঞান থাকতে হবে;
আরও পড়ুন: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, পদ ৪৮, আবেদন ৩ সেপ্টেম্বর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর হতে হবে (৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন। আবেদন ফরম পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন;
সূত্র: চুয়াডাঙ্গা জেলা পরিষদের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট