এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ, দেখুন এখানে

০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ PM , আপডেট: ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৯ PM
পুলিশের লোগো

পুলিশের লোগো © সংগৃহীত

ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ-২০২৬ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ২০০০ জন। 

সোমবার (৩ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টারসের রিক্রুটমেন্ট ও প্ল্যানিং-২ শাখার এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ পদে নিয়োগের লক্ষ্যে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার (Aptitude Test and Viva-voce) ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে জেলাভিত্তিক শূন্যপদের বিপরীতে প্রাথমিকভাবে সুপারিশকৃত ২০০০ জনসহ অপেক্ষমান প্রার্থীদের তালিকা প্রকাশ করা হলো। 

এতে আরও বলা হয়, উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পরীক্ষার বিস্তারিত সময়সূচী যথাসময়ে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট (www.police.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড হতে প্রার্থীর নির্দিষ্ট মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে অবগত করা হবে।

 ফল দেখুন এখানে

পাঁচ অভ্যাসে কমবে পেটের অতিরিক্ত মেদ 
  • ২৪ নভেম্বর ২০২৬
আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, বিএনপি নেতার পদ স্থগিত
  • ২৪ নভেম্বর ২০২৬
স্কুলছাত্র গালিব হত্যা মামলার আসামি যুবদল নেতা জনকে অব্যাহতি
  • ২৪ নভেম্বর ২০২৬
সকালে নেপালের ভূমিকম্পে বাংলাদেশসহ কাঁপল ৩ দেশ
  • ২৪ নভেম্বর ২০২৬
স্বর্ণের দাম কমছে কেন, নির্ধারণ করে কারা
  • ২৪ নভেম্বর ২০২৬
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৪ নভেম্বর ২০২৬