বিকেএসপিতে কোচ নিয়োগে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত বৃদ্ধি

০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ PM , আপডেট: ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ PM
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) কোচ পদে নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা বাড়ানো হয়েছে। আগে এ পদে আবেদনের সর্বোচ্চ বয়স ছিল ৩২ বছর। সংশোধিত বিজ্ঞপ্তিতে তা বাড়িয়ে ৪০ বছর করা হয়েছে। 

পাশাপাশি বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য করা হয়েছে। সম্প্রতি বিকেএসপির এক সংশোধনী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

পদের নাম: নারী কোচ (ব্যাডমিন্টন ও টেবিল টেনিস)।

আবেদন শেষ: ১২ নভেম্বর ২০২৬ (অফিস চলাকালীন)।

পদসংখ্যা: ২টি।

নারী কোচ (ব্যাডমিন্টন): ১টি।

নারী কোচ (টেবিল টেনিস): ১টি।

চাকরির ধরন: রাজস্ব খাতের স্থায়ী পদ।

বেতন: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী, নবম গ্রেড)।

বয়সসীমা: অনূর্ধ্ব ৪০ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

আরও দেখুন: পদ ৩৪৭, বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে নিয়োগ, আবেদন অনলাইনে

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক পাস। পাশাপাশি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। তবে নিম্নলিখিত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে ডিপ্লোমা প্রয়োজন হবে না

১. জাতীয় দলের সাবেক বা বর্তমান খেলোয়াড়।

২. জাতীয় দলের প্রশিক্ষক।

৩. স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কোচিং বিষয়ে ডিগ্রিপ্রাপ্ত।

৪. স্বীকৃত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে কোচ হিসেবে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন।

৫. আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত।

৬. আন্তর্জাতিক সংস্থা থেকে কোচিং কোর্সের সার্টিফিকেট বা লাইসেন্সপ্রাপ্ত।

আবেদনের বয়সসংক্রান্ত পরিবর্তন: গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত বিকেএসপির নিয়োগ বিজ্ঞপ্তির ৫ নম্বর ক্রমিকের কোচ পদের ক্ষেত্রে এ সংশোধনী আনা হয়েছে। অন্যান্য সব শর্ত অপরিবর্তিত থাকবে।

আরও দেখুন: সাংবাদিকদের ফেলোশিপের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র, মিলবে বৃত্তি

বিস্তারিত তথ্য জানতে বিকেএসপির ওয়েবসাইট দেখুন।

সংশোধিত বিজ্ঞপ্তি জানতে এখানে দেখুন। 

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি জানতে এখানে দেখুন। 

সংশোধিত বিজ্ঞপ্তি নিচে দেখুন। 

অপহরণের ১০ দিন পর কলেজছাত্র রিদোয়নকে উদ্ধার
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ পদে কর্মকর্তা নিয়োগ দেবে মার্কেন্টাইল ব্যাংক, আবেদন ১২ নভ…
  • ০৩ নভেম্বর ২০২৬
নারীদের ইমার্জিং নেশন্স ট্রফির স্কোয়াড ঘোষণা বিসিবির
  • ০৩ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
  • ০৩ নভেম্বর ২০২৬
হঠাৎ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, দেরিতে উপস্থিত উপজেলা স্বা…
  • ০৩ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে যুবককে তুলে নিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950