ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের মৌখিক পরীক্ষা বাতিল

০৪ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ AM
বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট

বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট © সংগৃহীত

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের মৌখিক পরীক্ষা বাতিল করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট মহাপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট-এর ২৩ সালের ২৪ডিসেম্বরে প্রকাশিত জনবল নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে গত ০১/০৬/২০২৪ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষা এবং ০২/০৬/২০২৪ ও ০৩/০৬/২০২৪ তারিখে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষা অনিবার্য কারণবশত বাতিল করা হলো।

পরবর্তীতে প্রকৃত শূন্য পদের ভিত্তিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬