খাদ্য অধিদপ্তর

উপখাদ্য পরিদর্শক পদে ১৪২ জনের প্রার্থিতা বাতিল

২১ অক্টোবর ২০২৫, ০৫:১১ PM
খাদ্য অধিদপ্তর

খাদ্য অধিদপ্তর © ফাইল ফটো

খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদে ১৪২ আবেদনকারীর প্রার্থিতা বাতিল করা হয়েছে।  মঙ্গলবার (২১ অক্টোবর) অধিদপ্তরের উপ-পরিচালক আফিফ আল মাহমুদ ভূঁঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, খাদ্য অধিদপ্তরের ২৫ (পঁচিশ) ক্যাটাগরির ১৭৯১টি শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে প্রশাসন বিভাগ, খাদ্য অধিদপ্তরের ৩১/০৮/২০২৩ খ্রি. তারিখের ১৩.০১.০০০০.০৩১.১১.০০৫.২২.৮০২ নং স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তি এবং ০৯/০৩/২০২৫খ্রি. তারিখের ১৩.০১.০০০০.০৩১.১১.০০৩.২৫.১৯৮ নং স্মারকের পুন:নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়। 

এতে বলা হয়,  উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে ৪র্থ পর্যায়ে উপখাদ্য পরিদর্শক (গ্রেড-১৩) পদে আবেদনকারীদের তথ্য যাচাইকালে পরিলক্ষিত হয় যে, একই ব্যক্তি একই পদে একের অধিক আবেদন করেছেন। অধিকাংশ ক্ষেত্রে একই ব্যক্তি শিক্ষাগত যোগ্যতা/ব্যক্তিগত/অন্যান্য তথ্যের কিছুটা পরিবর্তন/বিকৃতি করে একই পদে একের অধিক আবেদন করেছেন। 

এতে আরও বলা হয়, নিয়োগ বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ৮ এর 'ঙ' শর্তে "কোনো প্রার্থী একই পদে একবারের বেশি আবেদন করতে পারবেন না। একই পদে একই প্রার্থীর একাধিক আবেদন পাওয়া গেলে তার প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে।" উল্লেখ থাকায় ৪র্থ পর্যায়ে উপখাদ্য পরিদর্শক (গ্রেড-১৩) পদে ৪৭৮৫৬১টি আবেদনের মধ্যে ১৪২টি আবেদন (তালিকা সংযুক্ত) বাতিল করা হলো।

বাদ পড়া প্রার্থীদের তালিকা দেখুন এখানে

প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে গোপন যুদ্ধ পরিকল্পনার একেকটি পাতা…
  • ১৪ নভেম্বর ২০২৬
গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950