পিএসসির ৫ম ও ৬ষ্ঠ গ্রেডের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ

০৫ আগস্ট ২০২৫, ০৯:০৫ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ AM
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন © ফাইল ফটো

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের ‘সিস্টেম এনালিস্ট’ (৫ম গ্রেড) এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের ‘প্রোগ্রামার’ (৬ষ্ঠ গ্রেড) পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফলাফল দেখা যাবে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক বিদ্যমান বিধিবিধান অনুসরণপূর্বক সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের ‘সিস্টেম এনালিস্ট’ (৫ম গ্রেড) সাময়িকভাবে (provisionally) মনোনীত প্রার্থীদের ফলাফল প্রকাশিত হয়েছে। ২০২৪ সালের ৩১ মার্চ এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

আরও পড়ুন: বাকৃবিতে গণ-অভ্যুত্থানবিরোধী ৫৭ শিক্ষকসহ ১৩৩ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

একইসঙ্গে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের ‘প্রোগ্রামার’ (৬ষ্ঠ গ্রেড) পদের মনোনীত প্রার্থীদের ফলাফল প্রকাশিত হয়েছে। এ বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয় একই বছরের ৩১ মার্চ। সাময়িকভাবে (provisionally) মনোনীত প্রার্থীদের ফলাফল বিস্তারিত তথ্যাদি কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
তরুণ কর্মী মিললেও দক্ষ কর্মী পাচ্ছে না শিল্পপ্রতিষ্ঠানগুলো
  • ২২ নভেম্বর ২০২৬
বিশ্বে সবচেয়ে কম দামে স্বর্ণ মেলে যে ১০ দেশে, ভরিপ্রতি দাম …
  • ২২ নভেম্বর ২০২৬
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল যাত্রা
  • ২২ নভেম্বর ২০২৬
জুলাইয়ে শত শত পুলিশকে মারা হয়েছে, গোপালগঞ্জে শুধু থানা পুড়ি…
  • ২২ নভেম্বর ২০২৬