প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদনের সময় বাড়াল এনটিআরসিএ

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৯ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার নিয়োগের আবেদনের সময় সাতদিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক (পরীক্ষা মূল্যায়ন) তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এনটিআরসিএর ব্যবস্থাপনায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপারিনটেনডেন্ট ও সহকারী সুপারিনটেনডেন্ট) পদে নিয়োগ সুপারিশের নিমিত্ত পরীক্ষা গ্রহণের লক্ষ্যে এ কার্যালয়ের সূত্রস্থ স্মারকে ৮ম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা-২০২৬ এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উক্ত বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদন গ্রহণের সর্বশেষ তারিখ ১৯ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত উল্লেখ রয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে বর্ণিত পরীক্ষার অনলাইন আবেদনপত্র গ্রহণের সময়সীমা আগামি ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বৃদ্ধি করা হলো। ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ পর্যন্ত টাকা জমা দেয়া যাবে।’

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬