গাড়িতে ধাক্কা, মনিরা মিঠুর ছেলেকে রাস্তায় পেটাল দুর্বৃত্তরা

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪০ PM
মনিরা মিঠুর শেয়ারকৃত ছবি

মনিরা মিঠুর শেয়ারকৃত ছবি © সংগৃহীত

গাড়িতে পেছন থেকে ধাক্কা দেওয়ার পর বড় ছেলেকে রাস্তায় ফেলে বেধড়ক পিটিয়েছে দুর্বৃত্তরা- এমনটাই অভিযোগ তুলেছেন অভিনেত্রী মনিরা মিঠুর। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে বলে ফেসবুকে জানান  তিনি।

বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৭ মিনিটে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে ক্ষুব্ধ ও উদ্বিগ্ন হয়ে একটি স্ট্যাটাস দেন মনিরা মিঠু। সেখানে তিনি অভিযোগ করেন, একটি প্রাইভেট কার বেপরোয়া গতিতে এসে তার গাড়ির পেছনে ধাক্কা দেয় এবং গাড়িটি প্রায় ধ্বংস করে ফেলে।

মনিরা বলেন, ‘কিছুক্ষণ আগে এই প্রাইভেট গাড়িটি আমার গাড়ির পেছনে ভয়ংকর গতিতে ধাক্কা মেরে আমার গাড়ি ধ্বংস করে আমার বড় ছেলে উপন্যাসকে বেধড়ক পিটিয়ে আহত করে পালিয়েছে দুইজন।’ অভিনেত্রী ওই ঘাতক গাড়ির নম্বর প্রকাশ করে জানান, গাড়িটির নম্বর ঢাকা মেট্রো ঘ ১৬-০৯০৫। একই সঙ্গে তিনি নিশ্চিত করেন, তার ছেলেকে রাস্তায় ফেলে পেটানোর ওই দৃশ্য ভিডিওতে ধারণ করা হয়েছে।

প্রথম পোস্টের কিছু সময় পরই মনিরা মিঠু আরেকটি আপডেট দেন। সেখানে তিনি এক ব্যক্তির ছবি যুক্ত করে তাকে ওই গাড়ির মালিক হিসেবে দাবি করেন। সন্তানকে মারধরের সময় ওই ব্যক্তি উপস্থিত ছিলেন জানিয়ে তিনি লেখেন, “এই লোক গাড়ির মালিক এবং আমার সন্তানকে রক্তাক্ত করার সময় ছিল।” এই পোস্টেও তিনি প্রমাণ হিসেবে গাড়ির নম্বরটি পুনরায় উল্লেখ করেন।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9