৭ পদে ২৮৪ কর্মী নিয়োগ দেবে মৎস্য অধিদপ্তর © টিডিসি সম্পাদিত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে মৎস্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটি ১৬ থেকে ২০তম গ্রেডে ৭ পদে ২৮৪ কর্মী নিয়োগে ৯ ফেব্রুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১৫ মার্চ বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মৎস্য অধিদপ্তর (মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়);
১. পদের নাম: হ্যাচারি সহকারী;
পদসংখ্যা: ৫টি;
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*জীববিজ্ঞান বিষয়সহ বিজ্ঞান বিভাগে অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*স্বীকৃত বোর্ড থেকে মৎস্য বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;
আরও পড়ুন: সড়ক ও জনপথ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৮৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেই
২. পদের নাম: ভান্ডার রক্ষক;
পদসংখ্যা: ২টি;
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
৩. পদের নাম: গাড়িচালক;
পদসংখ্যা: ৬টি;
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
*বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক প্রদত্ত গাড়ি চালনার ভারী বা হালকা বৈধ লাইসেন্স থাকতে হবে;
৪. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ১৩৫টি;
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
আরও পড়ুন: নৌবাহিনীতে বেসামরিক নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১০২, নির্বাচনী পরীক্ষা ৭ মার্চ
৫. পদের নাম: ক্যাশিয়ার;
পদসংখ্যা: ৪টি;
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা: বাণিজ্য বিভাগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
৬. পদের নাম: ডেকহ্যান্ড (উচ্চস্কেল);
পদসংখ্যা: ৬টি;
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা: ইনল্যান্ড মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণির সার্টিফিকেট অব কম্পিটেন্সিপ্রাপ্ত হতে হবে;
৭. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ১২৬টি;
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
আরও পড়ুন: বড় নিয়োগ বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষে, পদ ৯৯, আবেদন শুরু ৯ ফেব্রুয়ারি
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব গ্রেডে অনগ্রসর প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ১৫ মার্চ ২০২৬, বিকেল ৫টা;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: মৎস্য অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট