বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে চাকরি, আবেদন শেষ ২৪ ফেব্রুয়ারি

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০১ PM
২ পদে ২ কর্মী নিয়োগে আবেদন চলছে টেক্সটাইল মিলস করপোরেশনে

২ পদে ২ কর্মী নিয়োগে আবেদন চলছে টেক্সটাইল মিলস করপোরেশনে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি)। প্রতিষ্ঠানটি ২ পদে ২ কর্মী নিয়োগে ১০ ফেব্রুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন করতে হবে নির্ধারিত ফরমে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৪ ফেব্রুয়ারি অফিস চলাকালীন সময়ে সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি); 

১. পদের নাম: গাড়িচালক;

পদসংখ্যা: ১টি; 

বেতন: সাকল্যে ২৩,৫০০ টাকা; 

আবেদনের যোগ্যতা—

*সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

*ভারী যানবাহনের ড্রাইভিং লাইসেন্সসহ ৮ম শ্রেণি পাস হতে হবে;

*যানবাহনের যন্ত্রাংশের রক্ষণাবেক্ষণের জ্ঞান থাকতে হবে;

আরও পড়ুন: সড়ক ও জনপথ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৮৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেই

২. পদের নাম: গ্যারেজ মেকানিক;

পদসংখ্যা: ১টি; 

বেতন: সাকল্যে ১৬,০০০ টাকা; 

আবেদনের যোগ্যতা—

*সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর চাকরির অভিজ্ঞতাসহ ৯ম শ্রেণি পাস হতে হবে;

*অটোমোবাইল মেকানিকসে ৩ বছরের অভিজ্ঞতাসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে;

আরও পড়ুন: মৎস্য অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২৮৪, আবেদন এইচএসসি-এসএসসি পাসেই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণের পর সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন; 

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

চেয়ারম্যান, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন, বিটিএমসি ভবন ৭-৯, কাওরান বাজার, ঢাকা ১২১৫ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৬ (অফিস চলাকালীন সময়ের মধ্যে);

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

চীনের প্রেক্ষাগৃহে প্রথমবারের মতো মুক্তি পেল এআই সিনেমা, আয়…
  • ২৩ অক্টোবর ২০২৬
মুত্রথলির ক্যান্সার, সতর্ক হবেন যেসব লক্ষণ দেখলে
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনার নির্দেশে পাহাড় ভাঙতে রাজি আছি’— সাবেক প্রতিমন্ত্রীর …
  • ২৩ অক্টোবর ২০২৬
ভোটার তালিকা সংশোধন নিয়ে ককরোচদের বিক্ষোভে যোগ দিলেন ভারত…
  • ২৩ অক্টোবর ২০২৬
ব্যর্থতার অভিযোগ তুলে ২ মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম
  • ২৩ অক্টোবর ২০২৬
ডিআইইউ ছাত্রশক্তির আসন্ন কমিটিতে আলোচনায় যারা
  • ২৩ অক্টোবর ২০২৬