ঢাকা সিটি করপোরেশনে চাকরি, পদ ৬৩

০২ মে ২০২৫, ০৯:১৬ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:২৪ PM
৯ পদে ৬৩ কর্মী নিয়োগ দেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

৯ পদে ৬৩ কর্মী নিয়োগ দেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন © সংগৃহীত

জনবল নিয়োগে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। প্রতিষ্ঠানটি ৯ পদে ৬৩ কর্মী নিয়োগে ২৯ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৪ মে সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২৫ মে বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি (নম্বর ৪৬.১০.০০০০.০০৫.১১.০১৮.২৩-৮০০, তারিখ ১১-০৯-২০২৩) অনুযায়ী পূর্বে আবেদন করা প্রার্থীদের নতুন করে আবেদন করার দরকার নেই।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা উত্তর সিটি করপোরেশন;

১. পদের নাম: সহকারী প্রকৌশলী (পূর্ত);

পদসংখ্যা: ১০টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩০৬০ টাকা;

আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশলে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: ডিএনসিসিতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৫৮

২. পদের নাম: সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ);

পদসংখ্যা: ৭টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩০৬০ টাকা;

আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিদ্যুৎ প্রকৌশলে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

৩. পদের নাম: সহকারী প্রকৌশলী (যান্ত্রিক);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩০৬০ টাকা;

আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্র প্রকৌশলে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: সরকারি বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠানে চাকরি, পদ ৯৯

৪. পদের নাম: উপকর কর্মকর্তা;

পদসংখ্যা: ৭টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩০৬০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*তথ্যপ্রযুক্তি বিষয়ে জ্ঞান ও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

৫. পদের নাম: কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩০৬০ টাকা;

আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যা বা কৃষিসংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, পদ ৬৬২, আবেদন এসএসসি পাসেই

৬. পদের নাম: ভেটেরিনারি কর্মকর্তা;

পদসংখ্যা: ১০টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩০৬০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পশুচিকিৎসা বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে;

৭. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (পূর্ত);

পদসংখ্যা: ১৭টি;

বেতন স্কেল: ১৬,০০০-৩৮৬৪০ টাকা;

আবেদনের যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে পুরকৌশলে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষে চাকরি, পদ ৮৬

৮. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ);

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ১৬,০০০-৩৮৬৪০ টাকা;

আবেদনের যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ প্রকৌশলে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

৯. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক);

পদসংখ্যা: ৬টি;

বেতন স্কেল: ১৬,০০০-৩৮৬৪০ টাকা;

আবেদনের যোগ্যতা: স্বীকৃত কারিগরি ইনস্টিটিউ বা প্রতিষ্ঠান থেকে যান্ত্রিক, পাওয়ার বা অটোমোবাইল প্রকৌশলে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: সরকারি বিমা প্রতিষ্ঠানে চাকরি, পদ ৫৪০

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (২৫ মে ২০২৫ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৯ নম্বর পদের জন্য ২২৩ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএস মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২৫ মে ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: ডিএনসিসির অফিশিয়াল ওয়েবসাইট

৫৫ মাদ্রাসা প্রধানকে শোকজ, দেখুন তালিকা
  • ০৫ নভেম্বর ২০২৬
২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি
  • ০৫ নভেম্বর ২০২৬
জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এমআইএসটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • ০৫ নভেম্বর ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে হোম ইকোনমিক্স কলেজে শিক্ষার্থীদে…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্না…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950