ডিএনসিসিতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৫৮

১৮ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ AM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৯ PM
৩ ক্যাটাগরির পদে ১৫৮ কর্মী নিয়োগ দেবে ডিএনসিসি

৩ ক্যাটাগরির পদে ১৫৮ কর্মী নিয়োগ দেবে ডিএনসিসি © সংগৃহীত

জনবল নিয়োগে ফের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। প্রতিষ্ঠানটি সাংগঠনিক কাঠামোভুক্ত ৩ ক্যাটাগরির পদে ১৫৮ কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ২০২৪ সালের জুনে। বুধবার (১৬ এপ্রিল) সেসব পদে নিয়োগে ১৬ এপ্রিল আবারও বিজ্ঞপ্তি প্রকাশ করল প্রতিষ্ঠানটি। আবেদন ২১ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১২ মে বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। যেসব প্রার্থী ৬/১০/২০২৪ তারিখের বিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার দরকার নেই।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি); 

১. পদের নাম: ব্যক্তিগত সহকারী;

পদসংখ্যা: ৮টি;

বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ হতে হবে;

আরও পড়ুন: পল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৩৪

২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ১০০টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ হতে হবে;

৩. পদের নাম: হিসাব সহকারী;

পদসংখ্যা: ৫০টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: খাদ্য অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৭৯১

প্রার্থীর বয়স (সব পদের ক্ষেত্রে): ৩২ বছরের মধ্যে হতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১১২ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে; 

আবেদনের শেষ সময়: আগামী ১২ মে ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: ডিএনসিসির অফিশিয়াল ওয়েবসাইট

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬