ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরী মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে চাকরি, আবেদন এইচএসসি পাসেই

১৬ এপ্রিল ২০২৫, ১২:১৫ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৫:১২ PM
 ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরী মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার

ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরী মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরী মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার। প্রতিষ্ঠানটি বিভিন্ন গ্রেডে ৬ পদে অস্থায়ী ভিত্তিতে ২৩ কর্মী নিয়োগে মঙ্গলবার (১৫ এপ্রিল) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২০ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১৯ মে বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরী মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার;

১. পদের নাম: কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১টি; 

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: পল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৩৪

২. পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান;

পদসংখ্যা: ১টি; 

বেতন স্কেল: ১০,২০০-২৪,২৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

৩. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর;

পদসংখ্যা: ৩টি; 

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬); 

আবেদনের যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

৪. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ৩টি; 

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬); 

আবেদনের যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে চাকরি, পদ ১৬২

৫. পদের নাম: ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার;

পদসংখ্যা: ২টি; 

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬); 

আবেদনের যোগ্যতা: ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

৬. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ১৩টি; 

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০); 

আবেদনের যোগ্যতা: মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: চট্টগ্রাম সিটি করপোরেশনে চাকরি, পদ ১২৩

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ এপ্রিল ২০২৫ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৫ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী) প্রার্থীকে ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ১৯ মে ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—

NT 10

সূত্র: ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরী মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের অফিশিয়াল ওয়েবসাইট

লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে মাঠে সক্রিয় থাকবে ছাত্রশিব…
  • ৩১ মার্চ ২০২৬
এক হাজার লিটার মজুদকৃত ডিজেল উদ্ধার, নির্ধারিত মূল্যে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল …
  • ৩১ মার্চ ২০২৬
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence