লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করল বিমান বাংলাদেশ এয়ারলাইনস

১০ এপ্রিল ২০২৫, ০৩:৫৪ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৮ AM
বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড © সংগৃহীত

দুটি পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী শনিবার (১২ এপ্রিল) অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক প্রশাসন মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

জুনিয়র মেকানিক জিএসই এবং জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই পদ দুটির লিখিত পরীক্ষা নির্ধারিত ওইদিনে অনুষ্ঠিত হবে। 

প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়, দুটি পদের লিখিত পরীক্ষা ১২ এপ্রিল বেলা ২টায় কুর্মিটোলার সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রবেশপত্রসহ এদিন বেলা ১টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি অথবা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইসসহ প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কোনোভাবে এর ব্যত্যয় ঘটানো যাবে না। পরীক্ষা শুরু হওয়ার পর কোনো প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

লিখিত পরীক্ষার সময়সূচি সম্পর্কিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

পেটের মেদ কমাতে চিয়া সিড নাকি তোকমা—কোনটি বেশি কার্যকর?
  • ৩০ জুলাই ২০২৬
ময়মনসিংহের সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ সারি, প্রভাব পড়েছে শি…
  • ৩০ জুলাই ২০২৬
অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ১১ শিক্ষক-কর্মচারীর
  • ৩০ জুলাই ২০২৬
ক্রিকেটার থেকে ‘শুটার’, অপরাধ জগতে যেভাবে আলোচিত হয়ে উঠলেন …
  • ৩০ জুলাই ২০২৬
ওজন কমাতে রাতে ভাত খাওয়া কি বাদ দেওয়া উচিত? জানুন বিশেষজ্ঞদ…
  • ৩০ জুলাই ২০২৬
জবিতে ক্লাস চলাকালে সিলিং ফ্যান ভেঙে আহত শিক্ষার্থী
  • ৩০ জুলাই ২০২৬