স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাকরি, পদ ৪৬, আবেদন অনলাইনে

০৯ এপ্রিল ২০২৫, ০৬:১৯ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:২০ PM
৫ ক্যাটাগরির পদে ৪৬ কর্মী নিয়োগে আবেদন করুন ১০ থেকে ৩০ এপ্রিলের মধ্যে

৫ ক্যাটাগরির পদে ৪৬ কর্মী নিয়োগে আবেদন করুন ১০ থেকে ৩০ এপ্রিলের মধ্যে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। প্রতিষ্ঠানটি সংশোধিত এই বিজ্ঞপ্তির মাধ্যমে ৫ ক্যাটাগরির পদে ৪৬ কর্মী নিয়োগ দেবে। আবেদন ১০ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ৩০ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়;

১. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৬টি;

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলা ৪৫ শব্দসহ ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ৩০ ও বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ থাকতে হবে;

আরও পড়ুন: ঢাকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কার্যালয়ে চাকরি, পদ ৬৪

২. পদের নাম: কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে;

৩. পদের নাম: ক্যাশিয়ার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে;

৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ১৬টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ, বাংলায় ২০ শব্দসহ কম্পিউটারের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

৫. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ২০টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে চাকরি, পদ ৩৩৫

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন। তবে, স্বাস্থ্য শিক্ষা বিভাগের গত ২০ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ/০৩ জুন ২০২৪ তারিখের ৫৯.০০.০০০০.১০৪. ১১.০০১.২৩.৭৯৬ নম্বর স্মারকে জারিকৃত (০৭ জুন-২০২৪ তারিখ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যেসব প্রার্থী আগে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই, তাদের প্রার্থিতা বহাল থাকবে;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৪ নম্বর পদের জন্য ১১২ এবং ৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ এপ্রিল ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার বৃত্তি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের ২৪ নির্দেশনা
  • ০৫ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে যে বক্তব্যের জন্য আইনি নোটিশ দেওয়া হলো…
  • ০৫ নভেম্বর ২০২৬
৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিয়ে উপহার সামগ্রী পাঠালেন প্রধানম…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950