ডাক জীবন বীমায় চাকরি, পদ ৩০, আবেদন ৮ এপ্রিলের মধ্যেই

০৭ এপ্রিল ২০২৫, ১২:৫৪ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৪১ PM
৯ ক্যাটাগরির পদে ৩০ কর্মী নিয়োগে আবেদন চলছে ডাক জীবন বীমায়

৯ ক্যাটাগরির পদে ৩০ কর্মী নিয়োগে আবেদন চলছে ডাক জীবন বীমায় © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। প্রতিষ্ঠানটি জেনারেল ম্যানেজারের কার্যালয়, ডাক জীবন বীমা ঢাকার অধীন অফিসসমূহে রাজস্ব খাতভুক্ত ৯ ক্যাটাগরির পদে ৩০ কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৯ মার্চ সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ৮ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: ডাক জীবন বীমা

১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (স্টেনোটাইপিস্ট)

পদসংখ্যা: ৩টি

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে

আরও পড়ুন: প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে চাকরি, পদ ২৫৫

২. পদের নাম: পিএলআই অ্যাকাউন্ট্যান্ট

পদসংখ্যা: ৪টি

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে

৩. পদের নাম: পিএলআই অ্যাকাউন্ট্যান্ট (ফিল্ড)

পদসংখ্যা: ৫টি

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে

৪. পদের নাম: ড্রাইভার (হালকা)

পদসংখ্যা: ৩টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ হালকা গাড়ি চালনায় দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে

আরও পড়ুন: খাদ্য অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৭৯১

৫. পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক (টাইপিস্ট)

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে 

৬. পদের নাম: অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ইন পিএলআই

পদসংখ্যা: ৭টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে 

৭. পদের নাম: অফিস সহায়ক (এমএলএসএস)

পদসংখ্যা: ৫টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে 

৮. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি পাস হতে হবে

আরও পড়ুন: নন-ক্যাডারে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল পিএসসি, পদ ১,৭০৭

৯. পদের নাম: নিরাপত্তাপ্রহরী

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ মার্চ ২০২৫ তারিখে)

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা; ৭ থেকে ৯ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব গ্রেডে অনগ্রসর নাগরিকের (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) জন্য ৫৬ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে

আবেদনের শেষ সময়: আগামী ৮ এপ্রিল ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: ডাক জীবন বীমার অফিসিয়াল ওয়েবসাইট

সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence