ক্লাসে যেতে পারলো না সিলেটের ৩৪টি স্কুলের শিক্ষার্থী

১২ সেপ্টেম্বর ২০২১, ০৩:১৩ PM

© ফাইল ছবি

করোনার কারণে দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর খুলেছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। রোববার (১২ সেপ্টেম্বর) থেকে পাঠদান কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষার্থীদের পদচারণায় প্রাণচাঞ্চল্য ফিরেছে বিদ্যালয়গুলোতে। দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠানের আসতে পেরে উচ্ছ্বসিত তারা। তবে কিছু স্কুল করোনায় বন্ধ হয়ে যাওয়ায় শ্রেণিকক্ষে যেতে পারেনি সেই স্কুলের শিক্ষার্থীরা।

করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক ধাক্কা সামলাতে না পেরে সিলেটে স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে ৩৪টি কিন্ডারগার্টেন স্কুল। ফলে শিক্ষা-কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে ৩০ থেকে ৩৫ ভাগ শিক্ষার্থী।

বাংলাদেশ কিন্ডারগার্টেন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মওদুদ আহমদ বলেন, দীর্ঘদিন এসব প্রতিষ্ঠান বন্ধ থাকায় ভবনের ভাড়া বহন করতে না পেরে স্কুলগুলো বন্ধ করে দিতে হয়েছে। বাকি স্কুল খুললেও শিক্ষার্থীদের একটা বড় অংশ বিদ্যালয়ে আসেনি। তবে যারা এসেছে তাদের চোখেমুখে আমরা আনন্দ দেখেছি।

সিলেটের সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সাগুফতা মেহরীন জানায়, করোনায় স্কুল বন্ধ থাকায় অনলাইনে সে ক্লাস করেছে। কিন্তু সেই পাঠদান অতটা প্রাণবন্ত ছিল না। বিদ্যালয়ে সশরীরে এসে প্রিয় শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে ক্লাস করতে পেরে যেন দেড় বছর আগের সেই স্বাদ ফিরে পেয়েছে। স্কুলে আসতে পেরে ভালো লাগছে।

 

ট্যাগ: করোনা
মার্কিন প্রযুক্তি বাজারে বাংলাদেশি প্রতিষ্ঠানের নতুন উদ্যোগ…
  • ১১ জুন ২০২৬
ঢাকার যানজট নিরশনে রিংরোড-রেডিয়াল রোড, পুরাতন বাসের বদলে ইল…
  • ১১ জুন ২০২৬
বিএমইউতে গ্লোবাল ফ্যাটি লিভার দিবস পালিত
  • ১১ জুন ২০২৬
চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড়ের প্রস…
  • ১১ জুন ২০২৬
মাধ্যমিকে নির্মাণ হচ্ছে ৪ হাজার অ্যাকাডেমিক ভবন
  • ১১ জুন ২০২৬
বাজেট গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা: প…
  • ১১ জুন ২০২৬
×