স্কুল নিরাপদ, শিশুদের পাঠান— অভিভাবকদের প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী

০৪ জানুয়ারি ২০২১, ০৩:২২ PM
বরিস জনসন

বরিস জনসন © ফাইল ফটো

করোনাভাইরাসের মধ্যে ব্রিটেনে শিশুদের স্কুলে পাঠানোর আহবান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। সোমবার (৪ জানুয়ারি) থেকে স্কুল খোলা আছে— এমন এলাকাগুলোয় সন্তানদের স্কুলে পাঠানোর আহবান জানিয়েছেন তিনি।

রবিবার (৩ জানুয়ারি) বিবিসিতে সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী এ আহবান জানান।

বরিস জনসন বলেন, স্কুল যে নিরাপদ— এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে লন্ডন ও এর দক্ষিণ–পূর্ব এলাকায় নতুন করোনার স্ট্রেইন ছড়িয়ে পড়ায় দুই সপ্তাহের স্কুল বন্ধের বিষয়টি ব্যতিক্রম। শিশুদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি খুব কম এবং শিক্ষার উপকার অনেক বেশি। শিশুদের লেখাপড়া সবার আগে। স্কুল নিরাপদ। তাই তাদের স্কুলে পাঠাতে হবে।

ইংল্যান্ডের বেশির ভাগ প্রাথমিক স্কুল আজ থেকে খুলছে। যদিও ব্রিটেনের শিক্ষক ইউনিয়ন স্কুল বন্ধ রাখার পক্ষে তাদের অবস্থান জানিয়েছে।

তারা বলছে, স্কুলের কর্মীদের কাজে যোগদান নিরাপদ নয় এবং সব কটি প্রাথমিক বিদ্যালয়ে দূরশিক্ষণ কার্যক্রম চালু করা উচিত।

বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬