একাদশে তিন মাসের বেতন পরিশোধের নির্দেশ

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
২২ সেপ্টেম্বর ২০২০, ০৮:১১ PM

© ফাইল ফটো

একাদশ শ্রেণিতে নতুন ভর্তি হওয়া ছাত্রীদের ক্লাস শুরু করতে তিন মাসের বেতন পরিশোধের নির্দেশ দিয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। সোমবার (২১ সেপ্টেম্বর) কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর এর মধ্যে রকেটের মাধ্যমে তিন মাসের বেতন (জুলাই আগস্ট সেপ্টেম্বর) পরিশোধ করতে হবে। বেতন পরিশোধের পর সাধারণ ও স্টুডেন্ট আইডি নির্ধারণ করা হবে। ক্লাস শুরু করার জন্য স্টুডেন্ট আইডি জরুরি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব ছাত্রী আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে কলেজে এসে ড্রেস এর মাপ দেবে। এবং ১৫ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য কলেজ ড্রেস পরিধান করে ছবি দেবে।

এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ ড. শাহান আরা বেগম বলেন, ছাত্রীদের সুবিধার্থে আমরা পুরো বছরের বেতন আদায় না করে তিন মাসের বেতন পরিশোধ করতে বিজ্ঞপ্তি জারি করেছি। বেতন পরিশোধ করে ছাত্রীরা রেজিস্ট্রেশন ও রোল নাম্বার সংগ্রহ করবে। পাশাপাশি বেতন পরিশোধ করার পর অনলাইনে জুম অ‌্যাপসের মাধ‌্যমে ক্লাসের জন্য আইডি, পাসওয়ার্ড দেওয়া হবে।

এ ব্যাপারে অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু বলেন, সরকারের সঠিক নজরদারির অভাবে এ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যাচ্ছেতাই বাণিজ্য করে বেড়াচ্ছে। যেখানে শিক্ষামন্ত্রী বলেছেন করোনা পরিস্থিতিতে মানবিক হতে, সেখানে এসমস্ত প্রতিষ্ঠান অমানবিক সিদ্ধান্ত নিচ্ছে। এ সমস্ত প্রতিষ্ঠানের লাগাম টেনে ধরতে হবে এবং যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে।

উত্তরা ইউনিভার্সিটিতে ১০০ শতাংশ বৃত্তির সুযোগ 
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে দ্বিতীয়
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের দেওয়া যে ১০ শর্ত মেনে যুদ্ধ স্থগিতে রাজি যুক্তরাষ্ট্র
  • ০৮ এপ্রিল ২০২৬
মোবাইল মেরামত করে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন…
  • ০৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
close