নটরডেম কলেজের এক শিক্ষার্থী ৪ দিন ধরে নিখোঁজ

২৯ জুন ২০১৯, ০৯:২৩ PM

© সংগৃহীত

সাফায়েত আল হোসাইন (১৭) নামে নটরডেম কলেজ ময়মনসিংহ শাখার বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্র গত ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। ওই ছাত্রের খোঁজ না মেলায় থানায় সাধারণ ডায়েরি করেছেন তার পরিবার।

জানা গেছে, মঙ্গলবার (২৫জুন) দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। সাফায়েত ত্রিশাল উপজেলার ধলা গ্রামের আফজাল খান রিপনের বড় ছেলে। তার পড়াশোনার জন্য আফজাল খান পরিবার নিয়ে ময়মনসিংহ শহরের বাউন্ডারি রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন।

সাফায়েতের বাবা আফজাল খান জানান, তার ছেলে প্রতিদিনের মতো গত মঙ্গলবার সকাল ৮টার দিকে কলেজে যায়। দুপুর ১ টার দিকে কলেজ থেকে বের হয়ে বাসায় ফেরেনি। তিনি আত্মীয় স্বজন ও বন্ধুদের বাসায় খোঁজাখোঁজি করে না পেয়ে ওই দিন রাতেই ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় জিডি করেন।

এ ব্যাপারে ময়মনসিংহ পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বলেন, ওই ছাত্রের বাসা থেকে তার ব্যবহৃত কম্পিউটার এবং মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা করছে।

ঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ
  • ০১ আগস্ট ২০২৬
নিখোঁজের দুই দিন পর বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদে…
  • ০১ আগস্ট ২০২৬
গ্রেপ্তার ১১ জন কারাগারে, শিশু উন্নয়ন কেন্দ্রে ৬ কিশোর
  • ০১ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা আবহাওয়া অধিদপ্তরের
  • ০১ আগস্ট ২০২৬
বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬