এনায়েতপুরে ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণে গণিত অলিম্পিয়াড

২২ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৪৬ PM
এনায়েতপুরে প্রথমবারের মত অনুষ্ঠিত গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়া শিক্ষার্থীদের একাংশ

এনায়েতপুরে প্রথমবারের মত অনুষ্ঠিত গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়া শিক্ষার্থীদের একাংশ © টিডিসি ফটো

শিশু প্রাণের জ্ঞানের আলো মানবতার কল্যানে ছড়িয়ে দেবার অঙ্গীকার নিয়ে সিরাজগঞ্জের তাঁত শিল্প সমৃদ্ধ এনায়েতপুরে প্রথমবারের মত অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড। এতে বেলকুচি ও এনায়েতপুর থানার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬শ শত মেধাবী শিক্ষার্থীরা অংশ গ্রহন করেছে।

‘বই পড়া হোক প্রতিটি মানুষের শ্রেষ্ঠ শখ’ শ্লোগান লালন করা মুসফিকা স্মৃতি পাঠাগারের উদ্যোগে আজ শুক্রবার সকাল হতে দুপুর পর্যন্ত এনায়েতপুর মেহের-উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই গলিত অলিম্পিয়াড। শিশু মনের মেধার অন্নেষনে এ প্রতিযোগীতায় তিন বিষয়ে ছাত্র-ছাত্রীরা লিখিত পরিক্ষায় অংশ নেয়।

স্কুল পর্যায়ে বিভিন্ন পরিক্ষায় অংশ নেয়া এসব শিক্ষার্থীরা অলিম্পিয়াডে প্রথমবারের মত অংশগ্রহন করতে পেরে বেশ কৌতুহলী ছিল। সপ্তাহখানেক আগে থেকেই স্কুলগুলোর মেধাবীরা আরো পরিপক্ক হতে নিজেদের ঝাছাই করে নেয় এতে অংশগ্রহনের জন্য।

পরীক্ষা শুরুর পর অতিথি হিসেবে গণিত অলিম্পিয়াড কেন্দ্র পরিদর্শন করেন খাজা ইউনুছ আলী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডাঃ হোসেন রেজা, বিকেএমইএ-এর সাবেক পরিচালক টেক্সজেন গ্রুপের এমডি আলহাজ্ব শেখ আব্দুস ছালাম, বেতিল উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান বাবু, অনুষ্ঠানের উদ্যোক্তা খায়রুল আনাম শেখ ও সমন্বয়কারী বুয়েট শিক্ষার্থী আরমান হোসেন নাইম।

তারা জানান, এ ধরণের উদ্যোগ শিক্ষার্থীদের গণিতের জ্ঞান আহরণে আরো ভুমিকা রাখবে। পাশাপাশি ছোটবেলা থেকেই শিক্ষামূলক প্রতিযোগিতার মাধ্যমে ভালো কাজে আরো উৎসাহী হবে।

দুপুরের মধ্যে ১০ অঞ্চলে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১২ জুন ২০২৬
অবশেষে আর্জেন্টিনা শিবিরে বড় সুসংবাদ
  • ১২ জুন ২০২৬
‘ফেয়ার প্লে’ নিয়মে বড় ধাক্কা, নকআউটের সমীকরণে ভুগতে পারে ম…
  • ১২ জুন ২০২৬
বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার, এক ম্যাচে ৩ সরাসরি লাল কার্ড
  • ১২ জুন ২০২৬
২ গোল, ৩ লাল কার্ডে স্বাগতিক মেক্সিকোর জয়ে পর্দা উঠল বিশ্বক…
  • ১২ জুন ২০২৬
গোটা '২২ বিশ্বকাপে ৪ লাল কার্ড, এবারের উদ্বোধনী ম্যাচেই তিন…
  • ১২ জুন ২০২৬
×