১৬ ঘণ্টায় ৮ বিদ্যালয়ে আগুন

০৬ জানুয়ারি ২০২৪, ০৩:৫০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
আজ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

আজ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহুর্তে গতকাল শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে আজ শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত সারা দেশে ১৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ট্রেনসহ ৬টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এছাড়া আগুন দেওয়া হয়েছে ৯টি স্থাপনায়। এর মধ্যে ৭টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি উচ্চবিদ্যালয়। আজ দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানিয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী মোড়ে এক পিকআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। আর রাজধানীর গোপীবাগে গতকাল রাত ৯টা ৫ মিনিটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়া হয়। ভয়াবহ এ আগুনে পুড়ে মারা গেছেন ৪ জন।

ফায়ার সার্ভিস বলছে, গতকাল দিবাগত রাত ১২টার পরপর হবিগঞ্জের চুনারুঘাটের একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়। এছাড়া রাত দেড়টার দিকে গাজীপুরের চন্দনা প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত পৌনে তিনটার দিকে গাজীপুরের টিএনটি আদর্শ উচ্চবিদ্যালয়ে আগুন দেওয়া হয়। অন্য দিকে সিলেটের সাতমাইল এলাকায় রাত পৌনে ৩টার দিকে একটি ট্রাকে আগুন দেওয়া হয়। একই সময় ফেনীর লালপুরে দুটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়।

এছাড়া রাত ৩টার কিছু সময় আগে কক্সবাজারের রামুতে একটি স্থাপনায় আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তর। সরকারি এ সংস্থার তথ্য অনুযায়ী, ময়মনসিংহের গফরগাঁও এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়েছে ভোর সাড়ে ৪টার দিকে। আর চট্টগ্রাম মহানগরীর নিশ্চিন্তপাড়া এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয় ভোর ৫টার দিকে।

সীতাকুণ্ডে আজ সকাল ৬টার কিছু আগে একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়েছে। আর শেরপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়েছে সকাল সাড়ে ৬টার দিকে। গাজীপুরের কালিয়াকৈর এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়েছে সকাল ৮টার দিকে। আর ময়মনসিংহের নান্দাইলের একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়েছে সকাল সোয়া ৯টার দিকে।

নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9