ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ PM
বাংলাদেশ-ভারত ম্যাচ

বাংলাদেশ-ভারত ম্যাচ © সংগৃহীত

এএফসি অ-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে হতাশাজনকভাবে শেষ হয়েছে বাংলাদেশের অভিযান। নিজেদের প্রথম দুই ম্যাচে হারের পর কোচ পরিবর্তন করেও ভাগ্য বদলাতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

রবিবার (৬ সেপ্টেম্বর) ভারতের কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ।

সিরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে হারের পরই ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরপর ভারতের বিপক্ষে মিশুর অধীনে মাঠে নামে দল। তবে কোচ বদলেও পারফরম্যান্সে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। ম্যাচজুড়ে আধিপত্য ছিল ভারতেরই। একের পর এক আক্রমণ করে তারা বাংলাদেশের রক্ষণকে চাপে রাখে এবং বেশ কয়েকটি গোলের সুযোগও তৈরি করে।

প্রথমার্ধে একটি গোল হজম করে ১-০ ব্যবধানে পিছিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও দুইবার বাংলাদেশের জালে বল পাঠায় ভারত। শেষ পর্যন্ত ৩-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

অথচ কয়েক মাস আগেই মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অ-২০ চ্যাম্পিয়নশিপে এই ভারতকেই হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই সাফল্যের পর এএফসি বাছাইয়ে ভারতের কাছে এমন পরাজয় তাই আরও হতাশার।

উজবেকিস্তানে বাংলাদেশ গিয়েছিল মূলত যুব এশিয়ান কাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করার লক্ষ্য নিয়ে। কিন্তু তিন ম্যাচে একটি জয় বা ড্রও আসেনি।

চার দলের গ্রুপে অবস্থান করেছে তলানিতে। তিন ম্যাচে আট গোল হজম করলেও প্রতিপক্ষের জালে একবারও বল পাঠাতে পারেনি বাংলাদেশ।

এই ব্যর্থতার ফলে আগামীবার সরাসরি এএফসি অ-২০ বাছাইপর্বে খেলার সুযোগ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। চলতি আসরে সবচেয়ে নিচের ৬ দলের মধ্যে থাকলে পরবর্তী আসরে তাদের আগে ডেভলপমেন্ট কাপের বাধা পেরোতে হবে।

এনএসইউতে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের ২০ বছর পূর্তিতে আন্তর…
  • ১১ অক্টোবর ২০২৬
দেশজুড়ে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়বে দিনের তাপমাত্রা
  • ১১ অক্টোবর ২০২৬
হাসানের হ্যাটট্রিকে দিশেহারা আফগানিস্তান
  • ১১ অক্টোবর ২০২৬
বিশ্ব কন্যাশিশু দিবস: ঐতিহাসিক ভিত্তি, বর্তমানের অঙ্গীকার ও…
  • ১১ অক্টোবর ২০২৬
সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ঘাতক সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের মরদেহ আসছে…
  • ১১ অক্টোবর ২০২৬