বাউস্টের এআইএস বিভাগে নবীন বরণ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ PM
বৃক্ষরোপণ কর্মসূচি

বৃক্ষরোপণ কর্মসূচি © টিডিসি সম্পাদিত

সৈয়দপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বাউস্ট) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের উদ্যোগে নবীন বরণ (ফ্রেশার্স’ রিসেপশন) প্রোগ্রাম উপলক্ষে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউস্ট উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসাইন মজুমদার। তিনি নিজ হাতে ক্যাম্পাসে একটি বৃক্ষের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, যা নবীন শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানটিকে আরও অর্থবহ ও স্মরণীয় করে তোলে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাউস্টের কোষাধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) ড. মো. শামীম রেজা, রেজিস্ট্রার কর্নেল (অব.) চৌধুরী সাইফ উদ্দিন কাওসার, পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ সালাহউদ্দিন নায়ন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহ আলম এবং এআইএস বিভাগের বিভাগীয় প্রধান রাকিবুল ইসলাম। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে বাউস্ট একটি সবুজ ক্যাম্পাস গড়ে তোলা, শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বৃক্ষরোপণ শেষে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে উষ্ণ ও আন্তরিক অর্ঘ্যে স্বাগত জানানো হয়।

কানাডায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার ও…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সাইবার হামলা প্রতিরোধের কৌশল শেখাতে প্রেসিডেন্সি ইউনিভার্সি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ফের কমল সোনা-রুপার দাম, ভরিতে কত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক নিয়োগ, আবেদন ১৩ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি সাপোর্টাররাও সরকারের ওপর ক্ষুব্ধ, ৬০-৭০ শতাংশ মানুষে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলে শিক্ষক নিয়োগ, আবে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬