বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘সায়েন্স ফেস্ট’ ৪ অক্টোবর, সুযোগ পাচ্ছেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা © সংগৃহীত
বিজ্ঞান, উদ্ভাবন ও সৃজনশীলতার মেলবন্ধনে তরুণ শিক্ষার্থীদের নিয়ে বড় পরিসরে আয়োজন হতে যাচ্ছে ‘VUSC SciFusion 2026’। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে ৬২ হাজার টাকার বেশি আকর্ষণীয় পুরস্কার।
আগামী ৪ অক্টোবর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, রাজশাহীর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এই আয়োজন। এতে অংশ নিতে আগ্রহীদের ২০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করতে হবে।
তরুণদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা, গবেষণার আগ্রহ ও সৃজনশীলতা বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।
এ প্রতিযোগিতায় থাকছে চারটি বিভাগ। এর মধ্যে Poster Presentation বিভাগে বৈজ্ঞানিক বিষয়, গবেষণা ও উদ্ভাবনী ধারণা পোস্টারের মাধ্যমে উপস্থাপনের সুযোগ থাকছে। Project Showcasing বিভাগে বাস্তবভিত্তিক প্রজেক্ট ও উদ্ভাবনী সমাধান প্রদর্শনের মাধ্যমে নিজেদের দক্ষতা তুলে ধরতে পারবেন প্রতিযোগীরা।
এ ছাড়া IQ Based Quiz বিভাগে যুক্তি, জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতা যাচাই করা হবে। আর Scientific Photography Contest-এ ক্যামেরার মাধ্যমে বিজ্ঞান, প্রকৃতি ও বৈজ্ঞানিক চিন্তার নান্দনিক উপস্থাপনার সুযোগ থাকছে।
‘VUSC SciFusion 2026’ দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও একাডেমিক ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা এতে অংশ নিয়ে নিজেদের জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তা তুলে ধরতে পারবেন।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ তৈরি, সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধি এবং নতুন ধারণা নিয়ে কাজ করার অনুপ্রেরণা দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ‘VUSC SciFusion 2026’-এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিযোগিতার পাশাপাশি নিজেদের চিন্তা ও উদ্ভাবনী কাজ অন্যদের সামনে তুলে ধরার সুযোগ পাবেন।
আগ্রহী শিক্ষার্থীরা বিস্তারিত তথ্যের জন্য আয়োজকদের দেওয়া +৮৮০১৬০১-৯৯৩৩১ নম্বরে যোগাযোগ করতে পারবেন। এ ছাড়া [email protected], (mailto:[email protected]) ই-মেইলেও যোগাযোগ করা যাবে।