বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালু নিয়ে ইউজিসিকে নীতিমালা করতে বললেন শিক্ষামন্ত্রী

২২ আগস্ট ২০২৬, ০৬:২৮ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৬, ০৬:৩১ PM
কথা বলছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

কথা বলছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম চালু করতে নিয়ন্ত্রক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) চিন্তা-ভাবনা ও নীতিমালা করার কথা বলেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেছেন, পিএইচডি শুধু সরকারি বিশ্ববিদ্যালয়ে দেওয়া হবে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দেওয়া হবে না—তা তো হতে পারে না। এজন্য ইউজিসিকে এখন চিন্তা করতে হবে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালুর অনুমতি দিতে তাদের একটি ফরম্যাট (নীতিমালা) তৈরি করতে হবে।

আজ শনিবার (২১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় আয়োজিত দুই দিনব্যাপী উপাচার্যদের সংলাপের দ্বিতীয় ও শেষ দিনে সমাপনী সেশনে তিনি এসব কথা বলেন। সাভারের ব্র্যাক সিডিএমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যে যার যার এরিয়াতে কাজ করছে। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়েও গবেষণার করতে দিতে। আমরা যদি গবেষণা বিশ্ববিদ্যালয় (রিসার্চ ইউনিভার্সিটি) তৈরি না করি, তাহলে আমরা গবেষণায় এগিয়ে যেতে পারবো না। সেজন্য ইউজিসিকে পিএইচডি চালুর অনুমতি দিতে হবে।

এর আগে গত ১৭ আগস্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় শিগগিরই পিএইচডি প্রোগ্রাম চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সেদিন ঢাকার শেরাটন হোটেলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছিলেন।

বক্তব্যে শিক্ষামন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় পিএইচডি প্রোগ্রাম চালুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছিলেন। কেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম চালুর অনুমতি দেওয়া হবে না—এমন প্রশ্ন রেখে তিনি বলেছিলেন, আমাদের ক্রস-বর্ডার শিক্ষা ও প্রাইভেট ইউনিভার্সিটিতে গবেষণা দরকার।

মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬