মেসির অবসরের পর যা বলল আর্জেন্টিনা ফুটবল

৩১ আগস্ট ২০২৬, ১০:১১ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ফুটবল থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি অধিনায়ক লিওনেল মেসি। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়ে জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত জানান এই বিশ্বকাপজয়ী মহাতারকা।

মেসির অবসরের ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) দীর্ঘ ও বর্ণাঢ্য পথচলার জন্য তাকে গভীর শ্রদ্ধা ও ধন্যবাদ জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা লিখেছে, ‘আমাদের জীবনের সবচেয়ে সুন্দর যাত্রা উপহার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার উত্তরাধিকার ও পেশাদারত্ব চিরকাল আমাদের হৃদয়ে অমলিন হয়ে থাকবে।’

বার্তার শেষাংশে মেসিকে ‘অধিনায়ক’ সম্বোধন করে এএফএ আরও যুক্ত করে, ‘ধন্যবাদ, অধিনায়ক। আমরা তোমাকে ভালোবাসি।’

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬