আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন মেসি

৩১ আগস্ট ২০২৬, ০৯:২২ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৬, ১০:০৫ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

দুই দশকেরও বেশি সময়ের এক অবিশ্বাস্য অধ্যায়ের সমাপ্তি টানলেন লিওনেল মেসি। আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিশ্বকাপজয়ী এই কিংবদন্তী। আজ সোমবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই মহাতারকা।

নিজের বিদায়ী বার্তায় আবেগাপ্লুত মেসি বলেন, ‘ফাইনালের পর দীর্ঘ সময় ধরে অনেক চিন্তাভাবনা করার পর, আমি সবাইকে জানাতে চাই যে আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। সিদ্ধান্তটি অত্যন্ত কঠিন এবং এখনো আমার হৃদয়ের গভীরে আঘাত করছে, তবে আমি বুঝতে পেরেছি যে এটাই সরে দাঁড়ানোর সঠিক সময়। আমি শপথ করে বলছি যে আমি সবসময় নিজের সর্বোচ্চ উজাড় করে দিয়েছি—শুধু গত কয়েক বছরে সব শিরোপা জয়ের সময়ই নয়, বরং তার আগেও।’

সমর্থকদের উদ্দেশে মেসি লিখেছেন, ‘এই ২০ বছরের ভালোবাসার জন্য ধন্যবাদ। মাঠের ভেতর থেকে আপনাদের আওয়াজ শোনা খুব মিস করব। এখন থেকে আমি আপনাদেরই একজন। বাইরে থেকে সব সময় সমর্থন করে যাব, ভালো সময়ে এবং খারাপ সময়ে আরও বেশি।’

পরিবার, কোচ, সতীর্থ ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদেরও ধন্যবাদ জানিয়েছেন মেসি। বিদায়ী বার্তায় তিনি বলেন, ‘আমার পরিবারকে ধন্যবাদ, সব সময় পাশে থাকার জন্য এবং এত সুন্দর কিন্তু কঠিন এই যাত্রায় সঙ্গ দেওয়ার জন্য। যেসব কোচ, সতীর্থ ও কর্মকর্তার সঙ্গে পথচলা হয়েছে, সবাইকে ধন্যবাদ। অসংখ্য স্মৃতি এবং অবিস্মরণীয় মুহূর্ত সঙ্গে নিয়ে যাচ্ছি।’

বিদায়ের সময় নিজের সবচেয়ে বড় প্রাপ্তির কথাও স্মরণ করেছেন মেসি। তিনি বলেন, ‘আমি শান্তি ও গর্ব নিয়ে বিদায় নিচ্ছি, কারণ সতীর্থদের সঙ্গে মিলে আপনাদের এমন কিছু মুহূর্ত উপহার দিতে পেরেছি, যেগুলো আমরা স্বপ্নেও দেখেছি। আপনাদের সঙ্গে এগুলো অনুভব করাটা ছিল পাগলাটে এক অভিজ্ঞতা। আপনাদের ভালোবাসি।’

শেষে লিখেছেন, ‘আমাকে আর্জেন্টাইন হিসেবে জন্ম দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। ভামোস আর্জেন্টিনা।’

মেসি জানিয়েছেন, ‘এই কথাগুলো আমি ২১ জুলাই, ফাইনালের দুই দিন পর লিখেছিলাম। আজ আমার বাবার সঙ্গে যা হয়েছে, তার পর সিদ্ধান্তটি নিয়ে আগের চেয়েও বেশি নিশ্চিত আমি।’

মেসির বাবা হোর্হে মেসি গত ৮ আগস্ট রোসারিওতে ৬৮ বছর বয়সে মারা যান। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি এবং ছেলের ক্যারিয়ারের শুরু থেকেই ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন। বাবার মৃত্যুর কয়েক দিন পর আবেগঘন বার্তায় নিজের ফুটবল ভবিষ্যৎ নিয়েও সংশয়ের কথা জানিয়েছিলেন মেসি।

মেসির অবসরের পর যা বলল আর্জেন্টিনা ফুটবল
  • ৩১ আগস্ট ২০২৬
সুফল পাবেন ৩৩ লাখ, সরকারের যাবে ১ লাখ ৫ হাজার কোটি
  • ৩১ আগস্ট ২০২৬
ডায়েরি থেকে ছেঁড়া তিনটি পাতায় যা লিখলেন মেসি
  • ৩১ আগস্ট ২০২৬
সোনালী ব্যাংকে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ২৯ সেপ্টেম…
  • ৩১ আগস্ট ২০২৬
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘সায়েন্স ফেস্ট’ ৪ অক্টোবর, সুযোগ পা…
  • ৩১ আগস্ট ২০২৬
নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের অন্তর্ভুক্তি ইস্যুতে যা…
  • ৩১ আগস্ট ২০২৬