ডায়েরি থেকে ছেঁড়া তিনটি পাতায় যা লিখলেন মেসি

৩১ আগস্ট ২০২৬, ১০:০২ PM
মেসি ও ডায়েরি থেকে তার ছেঁড়া তিনটি পাতার লেখা

মেসি ও ডায়েরি থেকে তার ছেঁড়া তিনটি পাতার লেখা © টিডিসি সম্পাদিত

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা দিলেন লিওনেল মেসি। বিশ্বকাপ ফাইনালই দেশের হয়ে তার শেষ ম্যাচ হয়ে থাকল। আজ সোমবার (৩১ আগস্ট) অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন এই কিংবদন্তি। তবে আগস্টের শুরুতেই আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন মেসি।

অবসরের কথা জানিয়ে মেসি বলেছেন, ‘‘আমি উপলব্ধি করেছি, সময় এসে গিয়েছে।’’ বিশ্বকাপ ফাইনালে হারের পর থেকেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ভাবতে শুরু করেন তিনি। বাবা জর্জে মেসির মৃত্যুর কারণেই সম্ভবত দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেললেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। মেসি জানিয়েছেন, বিশ্বকাপ ফাইনালের পরের দিনই অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন।

ফেসবুকে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে মেসি লিখেছেন, ‘‘ফাইনালের পর এতটা সময় কেটে যাওয়ার পর এবং অনেক চিন্তাভাবনার পর, আমি সকলকে জানাতে চাই যে আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। এই সিদ্ধান্ত আমায় কষ্ট দিয়েছে। এখনও দিচ্ছে। কিন্তু বুঝতে পারছি, এটাই সঠিক সময়। আমি সব সময় নিজের সর্বস্ব দিয়েছি। শেষ কয়েক বছরে যখন আমরা সবকিছু জিতেছি। শুধু তখনই নয়, তার আগেও সবটা দিয়েছি। এ ব্যাপারে আমি নিশ্চিত। সব সময় এই জার্সির জন্য লড়াই করেছি এবং সব কিছু দিয়েছি। ফুটবলের মাধ্যমে আপনাদের আনন্দ দিতে এবং আর্জেন্টিনীয় হিসাবে আপনাদের গর্বিত করার চেষ্টা করেছি।’’

ডায়েরি থেকে ছেঁড়া তিন পাতার অবসর বার্তায় আবেগপ্রবণ মেসি আরও লিখেছেন, ‘‘ফুটবলজীবনের বেশি সময় নেই। অধ্যায়গুলো শেষ হয়ে আসছে। শেষের এই অধ্যায়টি আমাকে সবচেয়ে কষ্ট দিচ্ছে। আমি জাতীয় দলে থাকতে ভালবাসি। সব সময় ভাল বেসেছি। জাতীয় দলকে সবসময় ভাল বাসব। আমি সবকিছু দিয়ে দিয়েছি। আমার আর দেওয়ার মতো কিছু নেই। আমাদের কিছু দুর্দান্ত তরুণ খেলোয়াড় উঠে আসছে। যারা জাতীয় দলের হয়ে খেলার যোগ্য।’’ এর পর তিনি লিখেছেন, ‘‘২০ বছর ধরে আপনাদের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। মাঠের মধ্যে থেকে আপনাদের কথা আর শুনতে পাব না। এই অভাবটা অনুভব করব। এখন থেকে আমিও আপনাদের একজন। মাঠের বাইরে থেকে উৎসাহ দেব, সমর্থন করব। সাফল্য বা ব্যর্থতায় পাশে থাকব।’’

মেসিও আরও লিখেছেন, ‘‘সব সময় পাশে থাকার জন্য আমার পরিবারকে ধন্যবাদ। সুন্দর এবং কঠিন যাত্রাপথে আমার সঙ্গী হওয়ার জন্য প্রত্যেক কোচ, সতীর্থ এবং ম্যানেজারকে ধন্যবাদ। তাঁদের সঙ্গে এই অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সৌভাগ্য হয়েছে। প্রচুর অবিস্মরণীয় স্মৃতি এবং মুহূর্ত সঙ্গে নিয়ে যাচ্ছি বিদায়বেলায়। সতীর্থদের নিয়ে আপনাদের এমন কিছু মুহূর্ত উপহার দিতে পেরেছি, যা আমি স্বপ্নেও কখনও ভাবিনি। তাই মানসিক শান্তি আর গর্ব নিয়ে বিদায় নিচ্ছি যে। আপনাদের সঙ্গে সবকিছু ভাগ করে নেওয়ার অভিজ্ঞতাটা অবিশ্বাস্য। আমি আপনাদের সকলকে ভালোবাসি। ঈশ্বরকে ধন্যবাদ, আমাকে আর্জেন্টিনীয় করার জন্য। আর্জেন্টিনা এগিয়ে যাও।’’

মেসি জানিয়েছেন, নিজের ডায়েরিতে অবসরের বার্তা লিখে ফেলেছিলেন গত ২১ জুলাই। বিশ্বকাপ ফাইনালের ঠিক দু’দিন পর। তখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি। তার পর বাবার অসুস্থতা এবং মৃত্যু সব কিছু থমকে দিয়েছিল। ব্যক্তিগত জীবনের ধাক্কা সামলে ধাতস্থ হয়ে অবসরের সিদ্ধান্ত ভক্তদের জানালেন।

২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয় মেসির। টানা ৬টি বিশ্বকাপ খেলেছেন। দেশের হয়ে মোট ২০৭টি ম্যাচে ১২৫টি গোল করেছেন। গত বিশ্বকাপেও তার পা থেকে এসেছে আটটি গোল। তিনবার আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে তুলেছেন। ২০২২ সালে দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করেছেন।

আপনি কি ভিসি-প্রোভিসির চেয়েও বড়?—কর্মীকে সিট না দেওয়ায় প্…
  • ৩১ আগস্ট ২০২৬
বাবা স্বপ্ন দেখতেন বিসিএস ক্যাডার হবো, এখন অনেক বিসিএস ক্যা…
  • ৩১ আগস্ট ২০২৬
গবেষণায় বিশেষ অবদানের জন্য স্টেট ইউনিভার্সিটির ১৭ শিক্ষককে …
  • ৩১ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
  • ৩১ আগস্ট ২০২৬
মেসির অবসরের পর যা বলল আর্জেন্টিনা ফুটবল
  • ৩১ আগস্ট ২০২৬
সুফল পাবেন ৩৩ লাখ, সরকারের যাবে ১ লাখ ৫ হাজার কোটি
  • ৩১ আগস্ট ২০২৬