মেসির জাদুতে মুগ্ধ মায়ামি কোচ

৩০ আগস্ট ২০২৬, ০৬:১৩ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

ম্যাচের প্রথমার্ধেই ফ্রি-কিক থেকে গোল করে নিজের জাদু শুরু করেন লিওনেল মেসি। বিরতির পর আরও একবার জালে বল জড়ান। ৮৩তম মিনিটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে দারুণ এক চিপে পূর্ণ করেন হ্যাটট্রিক। আর যোগ করা সময়ে অসাধারণ আরেকটি ফ্রি-কিকে নিজের চতুর্থ গোলটি করেন আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। স্কোরলাইনেই ম্যাচের গল্পটা পরিষ্কার, ৭-১ গোলে জয় ইন্টার মায়ামির।

৩৯-এর কাছাকাছি বয়সেও মেসির পারফরম্যান্সে যেন বয়সের কোনো ছাপ নেই। এমন পারফরম্যান্সের পর মেসির প্রশংসা করতে গিয়ে স্বাভাবিকভাবেই মুগ্ধ মায়ামির ভারপ্রাপ্ত কোচ হয়োস।

তিনি বলেন, ‘ফুটবলের এই সৌন্দর্যের বর্ণনা করার মতো কোনো ভাষা নেই। তার খেলায় এত কিছু ঘটে যে শব্দগুলো খুবই কম পড়ে যায়।’

মায়ামি কোচ হয়োস বলেন, ‘আমার মনে হয় না, তিনি সাধারণ কোনো ফুটবলার। একজন খেলোয়াড় ও মানুষ হিসেবে তাকে বিশ্লেষণ করতে গেলে আপনি বাকরুদ্ধ হয়ে যাবেন।’

এদিকে মেসির সঙ্গে একই দলে খেলছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। আর্জেন্টাইন তারকার জাদু উপভোগ করতে পেরে উচ্ছ্বসিত তিনিও। কাসেমিরোর দাবি, মেসি দলে থাকায় আরও শক্তিশালী মায়ামি। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের ভাষ্য, ‘তিনি এখনও সেরা। তার সঙ্গে আমরা অনেক বেশি শক্তিশালী। আমাদের এই মুহূর্তগুলো উপভোগ করতে হবে। কারণ, তিনি এমন একজন খেলোয়াড়, যিনি ইতিহাস গড়েন।’

অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রু…
  • ১০ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ওমান যেতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, সিরি…
  • ১০ অক্টোবর ২০২৬
স্বাস্থ্য খাতে জনবল সংকট কাটাতে ৫ হাজার চিকিৎসক নিয়োগ: স্বা…
  • ১০ অক্টোবর ২০২৬
চমক দিয়ে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ
  • ১০ অক্টোবর ২০২৬
এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য নতুন কর্মপরিকল্পনা, আ…
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লীর সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আটক
  • ১০ অক্টোবর ২০২৬