ফাইনালে হার, আপাতত আর্জেন্টিনায় ফিরছেন না মেসি

২০ জুলাই ২০২৬, ০৯:৪৫ PM , আপডেট: ২০ জুলাই ২০২৬, ০৯:৪৬ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

ফিফা বিশ্বকাপের রুদ্ধশ্বাস ফাইনালে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ হাতছাড়া হওয়ার পর আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে দেশে ফিরছেন না অধিনায়ক লিওনেল মেসি। বরং মেটলাইফ স্টেডিয়ামের হতাশা পেছনে ফেলে সতীর্থ রদ্রিগো দে পলকে সঙ্গে নিয়ে তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের মায়ামিতে নিজের ঠিকানায় ফিরে যাচ্ছেন।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য সানডে গার্ডিয়ান’-এর বরাতে জানা গেছে, ফাইনাল শেষে আর্জেন্টিনা দলের বেশ কয়েকজন খেলোয়াড় বুয়েনস আইরেসে না ফিরে সরাসরি নিজ নিজ ক্লাবে যোগ দেবেন অথবা ছুটিতে যাবেন। ৩৯ বছর বয়সী মেসির সামনে ক্লাবের ব্যস্ত সূচি থাকায় তিনি যুক্তরাষ্ট্রেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

রবিবার (১৯ জুলাই) অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনার টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে যায়। তবে এই হারের ক্ষত ভুলে ওঠার জন্য খুব একটা সময় পাচ্ছেন না আধুনিক ফুটবলের এই মহাতারকা। মেজর লিগ সকারের (এমএলএস) গ্রীষ্মকালীন সূচি চলমান থাকায় ইন্টার মায়ামির হয়ে দ্রুতই মাঠে নামতে হতে পারে তাঁকে।

আগামী বুধবার (২২ জুলাই) ঘরের মাঠে শিকাগো ফায়ারের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ইন্টার মায়ামির। এমএলএস-এর প্লে-অফ নিশ্চিতের লড়াই জমে ওঠায় ক্লাব কর্তৃপক্ষ তাদের অধিনায়ককে দ্রুত স্কোয়াডে ফেরত চায়। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি এড়াতে এবং মায়ামির অনুশীলনে যোগ দিতেই মেসি আর্জেন্টিনায় না গিয়ে সরাসরি নিজের ক্লাবে ফিরছেন। তবে টানা ১২০ মিনিটের ফাইনাল ম্যাচের ধকল ও ক্লান্তির কারণে বুধবারের ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ।

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার ফাইনালে তুলতে মেসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও শেষ পর্যন্ত ট্রফি ধরে রাখা সম্ভব হয়নি। ফাইনালের এই হৃদয়ভাঙা অধ্যায়ের পর মেসির পুরো মনোযোগ এখন ইন্টার মায়ামির হয়ে এমএলএস মৌসুমের বাকি অংশে শিরোপা জেতার দিকে। পাশাপাশি, এই মেগা টুর্নামেন্ট শেষ হওয়ার পর আলবিসেলেস্তেদের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে তাঁর ভবিষ্যৎ কী হতে যাচ্ছে, তা নিয়েও আগামী সপ্তাহগুলোতে ফুটবল বিশ্বে জোর আলোচনা চলবে বলে ধারণা করা হচ্ছে।

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950