বিশ্বকাপ জয়ের পরদিনই ফিফা থেকে বড় সুখবর পেল স্পেন  

২০ জুলাই ২০২৬, ০৮:২৭ PM , আপডেট: ২০ জুলাই ২০২৬, ০৮:২৯ PM
টিম স্পেন

টিম স্পেন © সংগৃহীত

বিশ্বজয়ের রেশ কাটতে না কাটতেই আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে আরও একটি বড় সুখবর পেল সদ্য সমাপ্ত ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন। মেগা ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে সোনালী ট্রফি উঁচিয়ে ধরার পর, এবার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ‘ফিফা’-র বার্ষিক র‍্যাংকিংয়ের শীর্ষস্থানও দখল করে নিয়েছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। বিশ্বকাপজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স এবং ফাইনালে জয়ের সুবাদে ১২১.১৭ পয়েন্ট অর্জন করে বিশ্ব র‍্যাংকিংয়ের ১ নম্বরে উঠে এসেছে লা রোজা-রা।

ফিফার এই হালনাগাদকৃত বার্ষিক র‍্যাংকিংয়ে আরও বেশ কিছু বড় রদবদল ও চমক লক্ষ্য করা গেছে। এতোদিন ধরে শীর্ষে থাকা আর্জেন্টিনার এক ধাপ অবনমনে নেমে গেছে দ্বিতীয় স্থানে। এবারের র‍্যাংকিংয়ে সবচেয়ে বড় চমক দেখিয়ে এক ধাক্কায় ১২ ধাপ এগিয়ে নিজেদের অবস্থানের অভূতপূর্ব অগ্রগতি ঘটিয়েছে নরওয়ে। অন্যদিকে আফ্রিকান জায়ান্ট মরক্কো এ বছরের সর্বোচ্চ ধারাবাহিকতা বজায় রেখে র‍্যাংকিংয়ের ষষ্ঠ অবস্থানে চলে এসেছে, যা দলটির ইতিহাসে অন্যতম সেরা অর্জন।

বিপরীত চিত্র দেখা গেছে তিউনিসিয়ার ক্ষেত্রে, যারা এবারের বার্ষিক র‍্যাংকিংয়ে সবচেয়ে বড় অবনমনের শিকার হয়ে এক লাফে ১২ ধাপ নিচে নেমে গেছে। এছাড়া টুর্নামেন্টে আশানুরূপ পারফর্ম করতে না পারায় এবারের তালিকায় সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট হারিয়েছে পানামা। 

বিশ্বকাপ ট্রফি জয়ের পাশাপাশি ফিফা র‍্যাংকিংয়ের এই শীর্ষস্থান অর্জন স্প্যানিশ ফুটবলের এই সোনালী প্রজন্মকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেল।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬