বিশ্বকাপ উদযাপন করতে গিয়ে স্পেনে শিশুসহ ২ জনের মৃত্যু 

২০ জুলাই ২০২৬, ০৪:৩৯ PM
বিশ্বকাপ জয় উদযাপন করছেন স্পেনের মানুষ

বিশ্বকাপ জয় উদযাপন করছেন স্পেনের মানুষ © সংগৃহীত

দ্বিতীয়বারের মতো ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর স্পেনের জাতীয় দলের ঐতিহাসিক ট্রফি জয়ের উৎসবে নেমে এল এক চরম শোকের ছায়া। বিশ্বকাপ জয়ের পর গণ-উদ্‌যাপনের সময় স্পেনের পশ্চিমাঞ্চলে একটি ঝরনার (ফাউন্টেন) একাংশ ধসে পড়ে ১৩ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুজন। স্থানীয় জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।

দেশটির জরুরি সেবা বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (২০ জুলাই) প্রথম প্রহরে মধ্যরাতের ঠিক পরপরই পর্তুগাল সীমান্তবর্তী সালামানকা প্রদেশের প্রায় ১২ হাজার বাসিন্দার ঐতিহাসিক শহর ‘সিউদাদ রদ্রিগো’-তে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্পেন বিশ্বজয়ের স্বাদ পাওয়ার পরপরই জয়ের উল্লাসে মাতোয়ারা হতে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত আরবোল গর্দো ঝরনার চারপাশে শত শত স্থানীয় বাসিন্দা জড়ো হয়েছিলেন। উদ্‌যাপনের একপর্যায়ে স্মৃতিস্তম্ভটির ওপরের অংশ হঠাৎ ভেঙে আলগা হয়ে নিচে উপস্থিত লোকজনের ওপর গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই এক কিশোরের মৃত্যু হয় এবং কয়েকজন গুরুতর আঘাত পান।

এই হৃদয়বিদারক ঘটনায় সিউদাদ রদ্রিগো পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে গভীর শোক ও ভুক্তভোগী পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে। এক বিবৃতিতে নগর কর্তৃপক্ষ জানায়, ‘পুরো শহর আজ এই আকস্মিক ক্ষতিতে স্তব্ধ। আমরা নিহতের পরিবার ও বন্ধুদের এই গভীর শোকে শরিক হচ্ছি। স্প্যানিশ জাতীয় দলের বিশ্বকাপ জয়ের যে আনন্দ উদ্‌যাপন হওয়ার কথা ছিল, তা আজ এক ভয়াবহ ট্র্যাজেডিতে রূপ নিল।’

হেলিকপ্টারে নববধূ নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্স প্রবাসী
  • ২৬ নভেম্বর ২০২৬
চুয়েটে ফের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
  • ২৬ নভেম্বর ২০২৬
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৬ নভেম্বর ২০২৬
ধানমন্ডি ২৭ থেকে শেখ হাসিনার উপ-প্রেস সচিবকে আটক করল ছাত্রদল
  • ২৬ নভেম্বর ২০২৬
যুবদল কর্মীর আশ্রয়ে ভারত ফেরত ছাত্রলীগ নেতা, দেড় মাস পর গ্র…
  • ২৬ নভেম্বর ২০২৬
সরকারি মেডিকেলে ২৭০ আসন বাড়ল, তালিকায় সদ্য অনুমোদন পাওয়া সর…
  • ২৬ নভেম্বর ২০২৬