আর্জেন্টিনা বিশ্বকাপ হারায় কষ্ট পাইনি : ট্রাম্প

২০ জুলাই ২০২৬, ০৭:১৬ PM
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

ফিফা বিশ্বকাপের চলতি আসরের মেগা ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয় এবং শিরোপা হাতছাড়া হওয়া নিয়ে নিজের অকপট প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ম্যাচ শেষে ট্রাম্প স্পষ্ট করেই বলেছেন, আর্জেন্টিনার এই হারে তিনি ব্যক্তিগতভাবে মোটেও দুঃখ পাননি, তবে ফাইনালে দুই দলই দুর্দান্ত ফুটবল খেলেছে।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ঐতিহাসিক এই ফাইনাল ম্যাচে অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ফেরান তোরেসের করা একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। ম্যাচ শেষে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর সঙ্গে যৌথভাবে ট্রফি তুলে দিতে পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে এক সাংবাদিক মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করেন, ‘আর্জেন্টিনা হেরে যাওয়ায় কি আপনার খারাপ লেগেছে?’

জবাবে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘না, আমি দুঃখ পাইনি। আমার মনে হয়েছে, দুই দলই খুব ভালো খেলেছে। তবে স্পেনই ভালো খেলেছে। তারা এই জয়ের সম্পূর্ণ যোগ্য ছিল।’

বিশ্বকাপের এই হাইভোল্টেজ ফাইনাল ম্যাচটি দেখতে গ্যালারিতে প্রেসিডেন্ট ট্রাম্পের পাশাপাশি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা উপস্থিত ছিলেন। ট্রাম্পের উপস্থিতিতে এই ম্যাচকে ঘিরে যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসে সর্বোচ্চ ‘লেভেল ১’ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।

স্পেনের এই জয়ের মধ্য দিয়ে আর্জেন্টিনার টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। অন্যদিকে, ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো সোনালী ট্রফিটি উঁচিয়ে ধরে বিশ্ব ফুটবলের ইতিহাসে নিজেদের শ্রেষ্ঠত্বের নতুন এক অধ্যায় যুক্ত করল লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।

সাফল্যের আকাঙ্ক্ষা, বাস্তবতার চাপ ও সরকারের ভেতরের চ্যালেঞ্জ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, আহত ৫৩৬—কোন দলের কত
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলা…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে তিনি র‌্যাব বিলুপ্তির প…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬