বিশ্বকাপ জয়ের পর কেনো গোলপোস্টের জাল কেটে নিলেন স্পেনের খেলোয়াড়রা

২০ জুলাই ২০২৬, ০৭:৩৫ PM
বিশ্বকাপ জয়ের পর গোল পোস্টের জাল কেটে নিচ্ছেন স্প্যানিশ খেলোয়াড়রা

বিশ্বকাপ জয়ের পর গোল পোস্টের জাল কেটে নিচ্ছেন স্প্যানিশ খেলোয়াড়রা © সংগৃহীত

এতোদিনের বিশ্ব ফুটবল পরাশক্তি আর্জেন্টিনাকে নাকানিচুবানি খাইয়ে দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার ইতি টানলো স্পেন। ১-০ গোলে মেসিদের হারানোর সেই ম্যাচে জয় উদযাপনের ভিন্ন এক চিত্র দেখা গেলো। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামের গোলপোস্টের জাল কাটতে দেখা গেছে বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড়দের। যেখানে যোগ দিয়েছে স্পেনের পোস্টারবয় লামিনে ইয়ামালের ছোট্ট ভার্সণ কেইণে ইয়ামালও। তবে একটা প্রশ্ন উঠেছে ফাইনাল জয়ের পর গোল পোস্টের জাল কেনো কাটছেন স্প্যানিশরা? 

ফুটবল বা অন্যান্য দলীয় খেলায় বড় কোনো চ্যাম্পিয়নশিপ বা ট্রফি জয়ের পর খেলোয়াড়দের গোলপোস্টের জাল কেটে নিয়ে যাওয়ার দৃশ্য এখন আর নতুন কিছু নয়। ফুটবলপ্রেমীদের কাছে এটি অত্যন্ত পরিচিত এবং আবেগঘন একটি দৃশ্য। খেলোয়াড়দের কাছে এই জালের টুকরোটি কেবল সুতো বা নাইলনের অংশ নয়; এটি তাদের ক্যারিয়ারের সবচেয়ে গৌরবময় মুহূর্তের এক জীবন্ত দলিল। যে গোলপোস্টে বল জড়িয়ে তারা বিশ্বজয়ী বা চ্যাম্পিয়ন হয়েছেন, সেই পোস্টের জাল নিজের কাছে রাখা মানে ইতিহাসের একটি অংশকে আজীবনের জন্য নিজের ড্রয়িংরুমে বা ব্যক্তিগত সংগ্রহশালায় বন্দী করে ফেলা।

অনেক অ্যাথলেটই বিশ্বাস করেন, এই জালগুলো সৌভাগ্যের প্রতীক। ক্যারিয়ারের চূড়ান্ত সাফল্যের দিনে যে জালটি তাদের বিজয়ের সাক্ষী ছিল, সেটিকে তারা পরম যত্নে আগলে রাখেন। অনেক খেলোয়াড় এই জাল কেটে ফ্রেমে বাঁধাই করে রাখেন, আবার কেউ কেউ তা দিয়ে বিশেষ কোনো উপহার তৈরি করেন।

যদিও এই রীতির আদি উৎস মার্কিন যুক্তরাষ্ট্রের কলেজ বাস্কেটবল (যেখানে ম্যাচ শেষে বাস্কেটের নেট কাটার দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে), তবে বিশ্ব ফুটবলে এই উদযাপনকে এক অনন্য উচ্চতায় ও জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছেন স্পেনের সাবেক তারকা ডিফেন্ডার জেরার্ড পিকে।

বার্সেলোনা এবং স্পেনের হয়ে সম্ভাব্য সব ট্রফি জেতা পিকে প্রতিটি বড় ফাইনাল শেষে পকেট থেকে কাঁচি বের করে গোলপোস্টের জাল কাটতেন। ২০১০ সালের বিশ্বকাপ, ২০১২ সালের ইউরো এবং বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর তাঁর জাল কাটার দৃশ্য বিশ্বজুড়ে ফুটবলারদের অনুপ্রাণিত করে।

পিকের দেখাদেখি বর্তমান প্রজন্মের ফুটবলারদের মধ্যে এই রীতি এক ধরনের অলিখিত নিয়মে পরিণত হয়েছে। ক্লাব ফুটবল কিংবা আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পরপরই দেখা যায় ম্যাচ রেফারি বা মাঠকর্মীদের সহায়তায় খেলোয়াড়রা কাঁচি বা ছুরি দিয়ে গোলপোস্টের জাল কেটে টুকরো টুকরো করে নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছেন।

চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের জন্য মেডেল বা ট্রফি তো থাকেই, তবে নিজের পায়ে বা হাতে কেটে নেওয়া গোলপোস্টের এই জালের টুকরোটি মাঠের ভেতরের ঘাম, রক্ত আর আবেগের এক পরম ও ব্যক্তিগত স্মারক হিসেবে থেকে যায়।

‘সবকিছু ভুলে যাই, শুধু খেলি’
  • ২১ জুলাই ২০২৬
কোলেস্টেরল নিয়ন্ত্রণে রসুনের ভূমিকা কতটুকু?
  • ২১ জুলাই ২০২৬
ঢাকা ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে 
  • ২১ জুলাই ২০২৬
ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধর টিটিদের, প্রতিবাদে রেললাইন অ…
  • ২১ জুলাই ২০২৬
বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের তিন সেনা ও পুলিশ সদস্য…
  • ২১ জুলাই ২০২৬
উজানের ঢলে ভেঙেছে সড়ক, ভেসেছে বিদ্যালয়
  • ২১ জুলাই ২০২৬