২০২৬ বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক

১০ জুলাই ২০২৬, ১২:৩৮ AM
বিশ্বকাপ ট্রফি

বিশ্বকাপ ট্রফি © সংগৃহীত

বিশ্বকাপ ফুটবল এখন কোয়ার্টার-ফাইনাল পর্যায়ে পৌঁছেছে। এ পর্যন্ত ২০২৬ সালের আসরে প্রতি ম্যাচে গড়ে যত গোল হয়েছে, তা ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপের পর যেকোনো বিশ্বকাপের চেয়ে বেশি। আর এ কারণেই এবারের আসরটি দর্শকদের জন্য এতটা উপভোগ্য হয়ে উঠেছে।

এ পর্যন্ত অনুষ্ঠিত ৯৬টি ম্যাচে মোট ২৮০টি গোল হয়েছে, অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে ২ দশমিক ৯২টি গোল। ১৯৭০ সালের পর অনুষ্ঠিত প্রতিটি বিশ্বকাপের গড় গোলসংখ্যাকে ছাড়িয়ে গেছে এবারের টুর্নামেন্ট।

১৯৭০ সালের বিশ্বকাপে অবশ্য ম্যাচ ছিল মাত্র ৩২টি, কিন্তু সেখানে প্রতি ম্যাচে গড়ে ২ দশমিক ৯৭টি গোল হয়েছিল। গত ৫৬ বছরে সেই গড় আর কোনো বিশ্বকাপে অতিক্রম করা যায়নি। এ ছাড়া ১৯৬২ ও ১৯৬৬ সালের বিশ্বকাপে প্রতি ম্যাচে গড়ে ২ দশমিক ৭৮টি গোল হয়েছিল, যা এবারের আসরও ছাড়িয়ে গেছে।

বিশ্বকাপ ইতিহাসে গোলের দিক থেকে এখনও সেরা আসর ১৯৫৪ সালের বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে মাত্র ২৬টি ম্যাচে ১৪০টি গোল হয়েছিল, অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে ৫ দশমিক ৩৮টি গোল। এমন রেকর্ড ভবিষ্যতে ভাঙা প্রায় অসম্ভব বলেই মনে করা হয়।

অন্যদিকে প্রতি ম্যাচে সবচেয়ে কম গোলের বিশ্বকাপ ছিল ইতালিয়া ’৯০। সেই আসরে গড়ে মাত্র ২ দশমিক ২১টি গোল হয়েছিল। সর্বশেষ তিনটি ৬৪ ম্যাচের বিশ্বকাপে গোলের গড় ছিল বেশ কাছাকাছি, যেখানে ২০১৪ সালে ২ দশমিক ৬৭, ২০১৮ সালে ২ দশমিক ৬৪ এবং ২০২২ সালে ২ দশমিক ৬৯।

বিশ্বকাপে দলসংখ্যা বাড়িয়ে ৪৮ করা এবং তুলনামূলক দুর্বল দলগুলোর অংশগ্রহণও হয়তো গোলের সংখ্যা বাড়ার একটি কারণ। তবে আগের আসরগুলোর তুলনায় এবারের এই বৃদ্ধি সত্যিই উল্লেখযোগ্য।

এবারের বিশ্বকাপ আরেকটি বড় মাইলফলকও স্পর্শ করা করেছে। মিসরের বিপক্ষে আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজের নাটকীয় জয়সূচক গোলটি ছিল বিশ্বকাপ ইতিহাসের ৩,০০০তম গোল।

এদিকে লিওনেল মেসি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার নিজের রেকর্ড আরও বাড়িয়ে ২১ গোলে নিয়ে গেছেন। পাশাপাশি বিশ্বকাপে টানা ৯ ম্যাচে গোল করার রেকর্ডও এখন মেসির দখলে। তার ঠিক পেছনেই রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। ধারণা করা হচ্ছে, ২০৩০ সালের বিশ্বকাপেই তিনি মেসির রেকর্ড ভেঙে ফেলতে পারেন। বর্তমানে বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা ১৯।

এমবাপ্পে বিশ্বকাপের নকআউট পর্বে সর্বাধিক গোলের রেকর্ডও আরও সমৃদ্ধ করেছেন। নকআউট ম্যাচে তার গোলসংখ্যা এখন ১১, যা বিশ্বকাপ ইতিহাসে অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি।

এবারের বিশ্বকাপে সবচেয়ে গতিময় শট থেকে গোল করেছেন সেনেগালের পেপে গুয়ে। ইরাকের বিপক্ষে তার শটের গতি ছিল প্রতি ঘণ্টায় ১৩১ দশমিক ৯ কিলোমিটার। আর সবচেয়ে দূর থেকে গোল করেছেন বেলজিয়ামের হান্স ভানাকেন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তার গোলটি এসেছিল ৩২ দশমিক ৪৫ মিটার দূর থেকে।

এইচএসসি পাসেই ২০০ সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে আবুল খায়ে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বৃদ্ধিতে ববি ছাত্রশক্তির প্রতি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবেদন শেষ হওয়ার কত দিনের মধ্যে বদলি, জানালেন মাউশি ডিজি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর, রাতে বিক্ষোভের ডাক ডাকসুর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইবি সাদ্দাম হোসেন হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মাসউদ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9