এমবাপ্পের গোলে বিশ্বকাপে ১৫০ গোলের মাইলফলক ছুঁল ফ্রান্স

০৫ জুলাই ২০২৬, ০৭:৫০ AM
কিলিয়ান এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পে © সংগৃহীত

ফিফা বিশ্বকাপের ইতিহাসে ১৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি থেকে করা একমাত্র গোলেই প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে দিদিয়ে দেশমের শিষ্যরা। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে ১৫০ গোল করা চতুর্থ দেশ হিসেবে ব্রাজিল, জার্মানি ও আর্জেন্টিনার কাতারে নাম লেখায় ফ্রান্স।

বৃহস্পতিবার পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে পুরো সময়ই আক্রমণে আধিপত্য দেখায় ফ্রান্স। তবে প্যারাগুয়ের শক্ত রক্ষণভাগের কারণে তারা পরিষ্কার সুযোগ তৈরি করতে হিমশিম খায়। প্রথমার্ধে এমবাপ্পে একটি শটও নিতে পারেননি।

৬১তম মিনিটে ড্রিবলিং ও কারিগরি দক্ষতার জন্য পরিচিত দেজিরে দুয়েকে মাঠে নামানোর পর ম্যাচের চিত্র বদলাতে শুরু করে। মাঠে নামার ১০ মিনিটেরও কম সময়ের মধ্যে দ্রুত গতি ও ড্রিবলিংয়ে প্যারাগুয়ের রক্ষণভাগ ভেঙে পেনাল্টি আদায় করেন তিনি।

দুয়েকে থামাতে গিয়ে প্যারাগুয়ের দিয়েগো গোমেজ বেপরোয়া ট্যাকল করলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পটকিক থেকে ডান দিক দিয়ে বল জালে জড়িয়ে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপ্পে।

চলতি আসরে এটি এমবাপ্পের সপ্তম গোল। এর ফলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি আর্জেন্টিনার লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন। একই সঙ্গে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৯-এ। এই তালিকায় ২০ গোল নিয়ে শীর্ষে থাকা মেসির থেকে তিনি এখন মাত্র এক গোল পিছিয়ে। এছাড়া বিশ্বকাপের নকআউট পর্বে এমবাপ্পের গোলসংখ্যা বেড়ে হয়েছে ১১।

কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো। একই দিনে কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে শেষ আট নিশ্চিত করেছে আফ্রিকার দেশটি। আগামী ১০ জুন বাংলাদেশ সময় ভোর ৫টায় বোস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

বিশ্বকাপে এর আগে ২০২২ কাতার আসরের সেমিফাইনালে ফ্রান্স ও মরক্কোর দেখা হয়েছিল। সেই ম্যাচে ২-০ ব্যবধানে জয় পেয়ে ফাইনালে উঠেছিল ফরাসিরা।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬