ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় আর্জেন্টিনার খেলা দেখা যাবে না

০৭ জুলাই ২০২৬, ০৬:৪৫ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৬:৫০ PM
বড়পর্দায় সম্প্রচার

বড়পর্দায় সম্প্রচার © সংগৃহীত

বৈরী আবহাওয়ার কারণে আজ মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাঁচটি ভেন্যুতে বিশ্বকাপ ফুটবলের বড়পর্দায় সম্প্রচার বন্ধ রাখা হয়েছে। ফলে রাত ১০টায় আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচ দেখা যাবে না।

আজ বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সার্বিক সহযোগিতায় এ আয়োজনের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এথলেট স্পোর্টস গিয়ার এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, হাজী মুহম্মদ মুহসীন হল খেলার মাঠ, কবি জসীমউদদীন হল খেলার মাঠ, জগন্নাথ হল উপাসনালয় এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল খেলার মাঠে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচ বড়পর্দায় সম্প্রচার স্থগিত রাখা হয়েছে।

তবে আবহাওয়া স্বাভাবিক হলে আগামীকাল বুধবার (৮ জুলাই) থেকে পুনরায় এসব ভেন্যুতে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ বড়পর্দায় সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে। এছাড়াও বিজ্ঞপ্তিতে সবার প্রতি সুস্থ ও নিরাপদ থাকার আহ্বান জানানো হয়েছে।

জুলাই শহীদ মুগ্ধের স্মৃতিস্তম্ভে ফের কালি লেপন
  • ১১ নভেম্বর ২০২৬
বদলি হলেন সরাইল থানার ওসি
  • ১১ নভেম্বর ২০২৬
মাভাবিপ্রবিতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক ৩
  • ১১ নভেম্বর ২০২৬
আ.লীগ-ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রশিবির…
  • ১১ নভেম্বর ২০২৬
হাসপাতালে ভর্তি বাবা-মেয়ে, বারান্দা থেকে পড়ে ২ বছরের শিশুর …
  • ১১ নভেম্বর ২০২৬
শ্রান্তি ও বিনোদন ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950