শেষ ১৬ নিশ্চিতের পর মিশরের কোচ, ‘আল্লাহ ফিলিস্তিনিদের বিজয় দান করুন’

০৪ জুলাই ২০২৬, ০৪:৪৫ PM
মিশরের কোচ হোসাম হাসান

মিশরের কোচ হোসাম হাসান © সংগৃহীত

রুদ্ধশ্বাস টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করেছে আরব দেশ মিশর। আর এই ঐতিহাসিক জয় যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের জনগণকে উৎসর্গ করেছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। গত শুক্রবার (৩ জুলাই) ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত নকআউট পর্বের অত্যন্ত উত্তেজনাপূর্ণ ম্যাচে টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে পরাজিত করে মোহাম্মদ সালাহরা।

বিশ্বকাপের ইতিহাসে নকআউট পর্বে মিশরের প্রথম এই ঐতিহাসিক জয়ের পর ফিলিস্তিনসহ পুরো আরব বিশ্বজুড়ে সারারাত ধরে উদযাপনের বন্যা বয়ে যায়। ম্যাচ শেষে এক আবেগঘন সংবাদ সম্মেলনে মিশরীয় কোচ হোসাম হাসান বলেন, ‘আল্লাহ তাদের (ফিলিস্তিনিদের) বিজয় দান করুন, তাদের শহীদদের ওপর রহমত বর্ষণ করুন। আমি ফিলিস্তিন ও মিশরের সেই দয়ালু ও সম্মানিত জনগণের উদ্দেশ্যে বলতে চাই—আমি এই ঐতিহাসিক জয় আপনাদের উৎসর্গ করছি।’

বিজয় নিশ্চিত হওয়ার পর কোচ হোসাম হাসান মাঠের ভেতরে মিশর ও ফিলিস্তিনের দুটি পতাকাই একসঙ্গে তুলে ধরেন এবং পুরো মিশরীয় দল মাঠের মধ্যে সম্মিলিতভাবে সেজদা করেন। ফিলিস্তিনের ফুটবল সমর্থকরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জয়ে নিজেদের আনন্দের কথা প্রকাশ করেছেন। যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে তামের নাভেদ নামের এক সমর্থক এক্স-এ (সাবেক টুইটার) লেখেন, ‘প্রথমবারের মতো এত উত্তেজনা নিয়ে বিশ্বকাপ দেখছি। হাজার হাজার মানুষ তাঁবু আর ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এসে এই ম্যাচ দেখেছে। চারপাশের এত কষ্টের মাঝেও সবার মুখে হাসি ফুটেছে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বোমায় বিধ্বস্ত ভবন ও অস্থায়ী তাঁবুর পটভূমিতে বড় পর্দায় ম্যাচটি দেখছেন গাজার সাধারণ মানুষ, অনেক শিশুর গালে মিশরের পতাকা আঁকা।

এর আগে ম্যাচের ১৩তম মিনিটে ইমাম আশুরের চমৎকার হেডে এগিয়ে গিয়েছিল মিশর। তবে দ্বিতীয় বার্ধের ৫৫ মিনিটে মোহামেদ হানির আত্মঘাতী গোলে ১-১ সমতায় ফেরে অস্ট্রেলিয়া। অতিরিক্ত সময়েও গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে অস্ট্রেলিয়ার হ্যারি সাউটার ও লুকাস হ্যারিংটন স্পট-কিক মিস করলে এবং মিশরের হোসাম আবদেলমাগুইদ শেষ শটে গোল করতেই জয় নিশ্চিত হয় ‘ফারাওদের। শেষ ১৬-র লড়াইয়ে মিশর মুখোমুখি হবে আর্জেন্টিনার সঙ্গে।

এদিকে, এই ঐতিহাসিক জয়ের মাত্র কয়েক ঘণ্টা আগে মিশরের খেলোয়াড়দের সঙ্গে ডালাস পুলিশের একটি অনাকাঙ্ক্ষিত হাতাহাতির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। মিশরীয় দলের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার টিম হোটেলের সামনে এক সমর্থকের সঙ্গে ছবি তোলার সময় ডালাস পুলিশের এক কর্মকর্তা দলের ডিরেক্টর ইব্রাহিম হাসান ও তারকা খেলোয়াড় ত্রেজেগেকে ধাক্কা দেন। তবে ডালাস পুলিশ বিভাগ পরবর্তীতে এক বিবৃতিতে স্পষ্ট করেছে যে, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং তাৎক্ষণিকভাবেই মাঠেই এর মীমাংসা হয়ে গেছে।

সাক্ষরতা দিবসে ইবিতে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে রাবিতে বিক্ষোভ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মেধার পরিবর্তে কোটার ভিত্তি পরিচালনার দিকে ধাবিত হচ্ছে দেশ:…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ফ্রি স্পেশাল হেলথ ফেস্ট, প্রথম দিনে সেবা নিলেন ৩ হাজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
রাজনৈতিক বিবেচনায় স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি, শিক্ষামন্ত্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে আসছি না: বাঁধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9