বিশ্বকাপ না জিতেও মিশরের জার্সিতে সাত তারকা, পরিবর্তন করতে বলল ফিফা

১৪ জুন ২০২৬, ১২:২১ AM
মিশরের জার্সি

মিশরের জার্সি © টিডিসি ফটো

বিশ্বকাপ না জিতেও জার্সিতে সাতটি তারকা ব্যবহার করায় মিশরের জার্সির নকশা বদলাতে বলেছে ফিফা। একই সাথে জার্সির পেছনে খেলোয়াড়দের নামের রঙ ফিফার নিয়মের সাথে না মেলায় সেটিও পরিবর্তন করতে বলা হয়েছে।

বিশ্বকাপের মঞ্চে জার্সি সংক্রান্ত নিয়ম ভাঙার কারণে মিশরের ফুটবল ফেডারেশনকে এই জার্সি ঠিক করার নির্দেশ দেয় আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। চলতি বিশ্বকাপ চলাকালেই টুর্নামেন্টকে ঘিরে এমন নানা ঘটনা ও নির্দেশ সামনে আসছে। এর আগে রাজনৈতিক বার্তার অভিযোগে হাইতির জার্সি পরিবর্তনের নির্দেশ দিয়েছিল ফিফা এবং হাইতিও সেই অনুরোধ মেনে নেয়। এবার ভিন্ন কারণে একই ধরনের নির্দেশের মুখে পড়ল মিশর।

মূলত মিশরের জার্সির লোগোর ওপরে সাতটি তারকা থাকায় আপত্তি তুলেছে ফিফা। ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের মঞ্চে কেবল বিশ্ব চ্যাম্পিয়ন দলগুলোই জার্সিতে তারকা ব্যবহার করতে পারবে। কিন্তু মিশর কখনো বিশ্বকাপ না জিতলেও তাদের জার্সিতে সাতটি তারকা রয়েছে। তবে এই সাত তারকার পেছনে রয়েছে আফ্রিকান ফুটবলে দেশটির সাফল্যের ইতিহাস। আফ্রিকান নেশন্স কাপে সবচেয়ে বেশি সাতবার চ্যাম্পিয়ন হয়েছে মিশর। সেই অর্জনের কারণেই দীর্ঘদিন ধরে জার্সিতে সাতটি তারকা ব্যবহার করে আসছে তারা।

এছাড়া জার্সির পেছনে খেলোয়াড়দের নামের রঙ নিয়েও আপত্তি জানিয়েছে ফিফা। প্রথমে মিশর খেলোয়াড়দের নাম সোনালি রঙে লিখেছিল। কিন্তু ফিফা তাদের জানিয়েছে, বিশ্বকাপের নিয়ম অনুযায়ী নামের রঙ সাদা হতে হবে। এই কারণে জার্সির এই অংশেও পরিবর্তন আনতে হচ্ছে দলটিকে। এবারের বিশ্বকাপে গ্রুপ ‘জি’-তে বেলজিয়াম, ইরান ও নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মিশর। তার আগেই ফিফার নিয়ম মেনে নতুন জার্সি তৈরির কাজ শেষ করবে দলটি।

সাজানো মামলা দিয়ে গ্রেফতার শিবিরকর্মী, ১০ বছর পর খালাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘দেশের বিপুলসংখ্যক যোগ্য চাকরিপ্রার্থীর অধিকার হরণের পথ তৈর…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্মকর্তা–কর্মচারী নিয়োগ দে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাক্ষরতা থেকে উচ্চশিক্ষা: বাংলাদেশের শিক্ষা বিস্তারে বাংলাদ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9