অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোয় মিশর

০৪ জুলাই ২০২৬, ০৪:২০ AM
মিশর দল

মিশর দল © সংগৃহীত

বিশ্বকাপে ইতিহাস গড়েছে মিশর। টানটান উত্তেজনার লড়াইয়ে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ফারাওরা।

শুক্রবার টেক্সাসে অনুষ্ঠিত ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট শেষে ১-১ সমতা ছিল। এরপর ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে, যেখানে স্নায়ুর লড়াইয়ে এগিয়ে থাকে মিশর।

টাইব্রেকারে অস্ট্রেলিয়ার প্রথম শটেই বিপত্তি ঘটে। ডিফেন্ডার হ্যারি সাউতারের শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়। এরপর দুই দলের পাঁচ শটের মধ্যে সবাই গোল করলেও ১৮ বছর বয়সী অস্ট্রেলিয়ান ডিফেন্ডার লুকাস হেরিংটনের শট ক্রসবারে লেগে ফিরে আসে। শেষ শটে হোসাম আবদেলমাগুইদ গোল করে মিশরের জয় নিশ্চিত করেন। শেষ বাঁশির পর আনন্দাশ্রুতে ভেঙে পড়েন অধিনায়ক মোহাম্মদ সালাহ।

ম্যাচের ১৩তম মিনিটে করিম হাফেজের ক্রস থেকে হেডে গোল করে মিশরকে এগিয়ে দেন এমাম আশুর। চলতি বিশ্বকাপে এটি ছিল তার দ্বিতীয় গোল।

বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে অস্ট্রেলিয়া। ৫৫তম মিনিটে ইন-সুইং ফ্রি-কিক ক্লিয়ার করতে গিয়ে নিজের জালেই বল পাঠিয়ে দেন মিশরের ডিফেন্ডার মোহাম্মদ হানি। টুর্নামেন্টে এটি ছিল তার দ্বিতীয় আত্মঘাতী গোল।

সমতায় ফেরার পর উভয় দলই জয়ের চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। অতিরিক্ত সময়েও গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

ম্যাচে পুরোপুরি ফিট না থাকা মোহাম্মদ সালাহ খুব বেশি প্রভাব ফেলতে না পারলেও টাইব্রেকারে দুর্দান্ত আত্মবিশ্বাসের সঙ্গে নিজের শটটি জালে জড়ান।

অস্ট্রেলিয়ার কোচ টনি পোপোভিচ টাইব্রেকারের আগে অভিজ্ঞ গোলরক্ষক ম্যাথিউ রায়ানকে মাঠে নামিয়ে চমক দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে সেই কৌশল কাজে আসেনি।

ইতিহাস গড়া এই জয়ে শেষ ষোলোয় উঠেছে মিশর। আগামী রাউন্ডে তারা মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার ম্যাচের বিজয়ীর। যদি কোনো অঘটন না ঘটে, তবে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষেই মাঠে নামবে আফ্রিকার দলটি।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬