বিশ্বকাপের বাকি ২৯ দিন

‘আর্জেন্টিনাকে হারানোর সেই স্মৃতি কোনোদিন ভুলব না’

১৩ মে ২০২৬, ০৯:৫৫ PM
আর্জেন্টিনা-সৌদি আরব ম্যাচ

আর্জেন্টিনা-সৌদি আরব ম্যাচ © সংগৃহীত

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল সৌদি আরব। সেই ঐতিহাসিক জয়ের অন্যতম অংশ ছিলেন ডিফেন্ডার সাউদ আব্দুলহামিদ। আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ফিফার এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, সেই অবিশ্বাস্য রাতের স্মৃতি তিনি ও তার সতীর্থরা কখনোই ভুলতে পারবেন না। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ শেষে ড্রেসিংরুমের পরিবেশ কেমন ছিল, তা-ও বিস্তারিতভাবে তুলে ধরেন ২৬ বছর বয়সী এই রাইট-ব্যাক।

তার ভাষ্যমতে, ‘প্রথমার্ধে আর্জেন্টিনার কয়েকটি গোল অফসাইডের কারণে বাতিল হওয়ায় কোচ মোটেও খুশি ছিলেন না। তিনি আমাদের বলেছিলেন সর্বোচ্চটা দিয়ে খেলতে। সামনে মেসি ছিলেন, যিনি বিশ্বের সেরা খেলোয়াড়। আমরা জয় পেতে জানপ্রাণ দিয়ে লড়েছিলাম এবং শেষ পর্যন্ত সৃষ্টিকর্তার অশেষ কৃপায় জয় এসেছিল।’

সালেম আল দাওসারির জয়সূচক গোলটির পর গ্যালারির অবস্থা বর্ণনায় আব্দুলহামিদ বলেন, ‘সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব। যখন সালেম ব্যবধানটা ২-১ করলেন, মনে হচ্ছিল পুরো পৃথিবী আমাদের সমর্থন দিচ্ছে। গ্যালারিতে একজন মানুষও বসে ছিলেন না। আমরা খুশিতে এমনভাবে দৌড়াচ্ছিলাম যে, কোথায় যাচ্ছি তা নিজেরাও জানতাম না।’

বর্তমানে ইতালিয়ান ক্লাব রোমা থেকে লোনে ফরাসি ক্লাব লেন্সে খেলছেন আব্দুলহামিদ। চলতি মৌসুমে ৩ গোল ও ৮ অ্যাসিস্ট করে নজর কেড়েছেন তিনি। 

ইউরোপীয় ফুটবলের অভিজ্ঞতা প্রসঙ্গে তার মন্তব্য, ‘ইউরোপে আমি ডিসিপ্লিন, সঠিক সময়ের ব্যবহার এবং পেশাদারিত্ব শিখেছি। সেখানে এক সেকেন্ডের মনোযোগ হারানো মানেই বড় বিপদ।’

এবারের দ্য গ্রেটেস্ট শো অন আর্থে ‘এইচ’ গ্রুপে স্পেন, উরুগুয়ে এবং কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে সৌদি আরব। নতুন কোচ জর্জিওস ডনিসের অধীনে ১৯৯৪ সালের পর আবারও নকআউট পর্বে জায়গা পাওয়ার প্রত্যাশায় সৌদি। 

এ নিয়ে আব্দুলহামিদ আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘গ্রুপটি অত্যন্ত কঠিন, কিন্তু আমাদের লক্ষ্য হলো যতটা সম্ভব সামনে এগিয়ে যাওয়া এবং নকআউট নিশ্চিত করা।’ 

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9