আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াডে ২২ খেলোয়াড় নিশ্চিত, বাকি ৪ নিয়ে লড়াই

১২ মে ২০২৬, ১০:৩৭ AM
আর্জেন্টিনা ফুটবল দল

আর্জেন্টিনা ফুটবল দল © সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে নামছে আর্জেন্টিনা। বিশ্বকাপ দলের চূড়ান্ত স্কোয়াডের ২২ জন খেলোয়াড় প্রায় নিশ্চিত হয়ে গেছে জানিয়েছে আর্জেন্টিনার গণমাধ্যম । কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনায় থাকা ২৬ জনের দলের বাকি ৪টি পদের জন্য এখন চলছে ফুটবলারদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। কাতার বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে এবারও অন্যতম ফেবারিট হিসেবে মাঠে নামবে। 

মুন্দদেপর্তোর খবর অনুযায়ী, স্কালোনির দলে যে ২২ জনের জায়গা নিশ্চিত ধরা হচ্ছে তারা হলেন—এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুয়ি, নাহুয়েল মোলিনা, গনসালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, লিওনার্দো বালের্দি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, লেয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, এক্সেকিয়েল পালাসিওস, থিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, হোসে লোপেজ এবং নিকোলাস গনসালেস। এই তালিকা থেকে এখনো মাত্র চারটি জায়গা খালি রয়েছে। সুযোগ পেতে লড়ছেন প্রাথমিক স্কোয়াডের বাকি সদস্যরা।

এদিকে গতকাল সোমবার সকালে ঘোষিত ৫৫ সদস্যের এই প্রাথমিক তালিকায় প্রত্যাশিত অনেক তারকার পাশাপাশি বেশ কিছু চমকও রেখেছেন স্কালোনি। তবে এই তালিকা থেকে বাদ পড়েছেন ২০২২ সালের বিশ্বকাপজয়ী দলের অন্তত ৬ জন সদস্য। অবসর নেওয়ায়  আনহেল দি মারিয়া নিশ্চত ভাবেই দলে থাকছেন না। এছাড়াও ফ্রাঙ্কো আরমানি, আনহেল কোরেয়া, পাপু গোমেজ, হুয়ান ফয়েথ এবং পাওলো দিবালার মতো তারকাদেরও রাখা হয়নি প্রাথমিক দলে। দিবালার অনুপস্থিতি ফুটবল মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। অন্যদিকে কোরেয়া ও ভালেন্তিন কাস্তেয়ানোসের বদলে সুযোগ পেয়েছেন মাতেও পেলেগ্রিনো ও মাতিয়াস সুলে।

বড় চমক হিসেবে প্রাথমিক তালিকায় গোলরক্ষক হিসেবে রিভার প্লেটের তরুণ সান্তিয়াগো বেলত্রানকে রাখা হয়েছে। রক্ষণে নাহুয়েল মোলিনা চোটে থাকায় আগুস্তিন গিয়াই, কেভিন ম্যাক অ্যালিস্তার ও নিকোলাস কাপালদোর নাম আলোচনায় উঠে এসেছে। এছাড়া রক্ষণভাগে লাউতারো দি লোলো ও জায়েদ রোমেরো এবং মিডফিল্ড ও আক্রমণভাগে মিলতোন দেলগাদো ও থোমাস আরান্দার মতো তরুণদের অন্তর্ভুক্ত করেছেন স্কালোনি। বিশেষ করে আরান্দাকে নিয়ে কোচ বেশ উচ্ছ্বসিত, যার সম্পর্কে তিনি বলেছেন, ‘স্কালোনির নজরে তারা অনেক দিন ধরেই ছিলেন’।

বাস্তবে স্কালোনির হাতে ফাঁকা থাকা ৪টি পদের জন্য লড়াইটা বেশ কঠিন। তৃতীয় গোলরক্ষক পদের জন্য হুয়ান মুসো ও ওয়াল্টার বেনিতেসের মধ্যে প্রতিযোগিতা চলছে। অন্যদিকে বামপ্রান্তের ব্যাকআপ হিসেবে মার্কোস আকুনা ও গাব্রিয়েল রোহাসের মধ্যে একজনকে বেছে নিতে হবে কোচকে। দলে ফিরেছেন গিদো রদ্রিগেজ, নিকোলাস দোমিঙ্গেজ, আনিবাল মোরেনো এবং এমিলিয়ানো বুয়েন্দিয়ার মতো অভিজ্ঞরাও। তবে সকল আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মহাতারকা লিওনেল মেসি, যাকে ঘিরেই বিশ্বজয়ের স্বপ্ন বুনছে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনার ৫৫ জনের প্রাথমিক স্কোয়াড:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুয়ি, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেস, ফাকুন্দো কাম্বেসেস ও সান্তিয়াগো বেলত্রান।

ডিফেন্ডার: আগুস্তিন গিয়াই, গনসালো মন্তিয়েল, নাহুয়েল মোলিনা, নিকোলাস কাপালদো, কেভিন ম্যাক অ্যালিস্তার, লুকাস মার্তিনেজ কোয়ার্তা, মার্কোস সেনেসি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, হার্মান পেসেয়া, লেওনার্দো বালের্দি, ক্রিস্তিয়ান রোমেরো, লাউতারো দি লোলো, জায়েদ রোমেরো, ফাকুন্দো মেদিনা, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো এবং গাব্রিয়েল রোহাস।

মিডফিল্ডার: মাক্সিমো পেরোনে, লেয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেজ, আনিবাল মোরেনো, মিলতোন দেলগাদো, আলান ভারেলা, এজেকিয়েল ফার্নান্দেস, রদ্রিগো দি পল, এক্সেকিয়েল পালাসিওস, এঞ্জো ফার্নান্দেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো, নিকোলাস দোমিঙ্গেজ, এমিলিয়ানো বুয়েন্দিয়া এবং ভালেন্তিন বারকো।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, নিকোলাস পাজ, ফ্রাঙ্কো মাস্তানতূয়োনো, থিয়াগো আলমাদা, থোমাস আরান্দা, নিকোলাস গনসালেস, আলেহান্দ্রো গার্নাচো, জুলিয়ানো সিমেওনে, মাতিয়াস সুলে, ক্লাদিও এচেভেরি, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি, সান্তিয়াগো কাস্ত্রো, লাউতারো মার্তিনেজ, হোসে ম্যানুয়েল লোপেস, হুলিয়ান আলভারেজ এবং মাতেও পেলেগ্রিনো।

‘চোরেদের গ্রাম’ থেকে উঠে এসে মেডিকেলে চান্স পেলেন প্রতিবন্ধ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিধবার ১০ বছরের সঞ্চয় ছিল জর্দার কৌটায়, প্রয়োজনের সময় খুলে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছে মুহূর্তেই ধসে পড়ল পাঁচতলা মেসবা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টায় ইজিবাইক চালক গ্রেফতার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দু'দিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থীর বাবা; সন্ধান চায় পরিবার 
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অ্যাক্রেডিটেশনের জন্য বিএসিতে ইস্টার্ন ইউনিভার্সিটির ৭ প্রো…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9