বিশ্বকাপের আগে অস্বস্তিতে আর্জেন্টিনা

১১ মে ২০২৬, ১২:০৫ PM
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল © ফাইল ছবি

আতলেতিকো মাদ্রিদের জন্য সেলতা ভিগোর বিপক্ষে লা লিগার ম্যাচটি দুঃসংবাদ হয়ে এসেছিল। ঘরের মাঠে ১-০ গোলের হারের সঙ্গে দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার নাহুয়েল মলিনার চোট বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।

শনিবারের ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন মলিনা। তবে ম্যাচ শেষে পরীক্ষায় তার পেশিতে চোট ধরা পড়ে। পরে রবিবার ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এ চোটের কারণে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এ ডিফেন্ডারকে।

আরও পড়ুন: রিয়াল মাদ্রিদকে হারিয়ে প্রথমবারের মতো ঘরের মাঠে লা লিগা উদযাপন বার্সেলোনার

মলিনার এই ইনজুরি শুধু আতলেতিকোর জন্য নয়, আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকেও চিন্তায় ফেলেছে। আগামী ১১ জুন শুরু হতে যাওয়া  বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৬ জুন। তবে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকায় টুর্নামেন্টের আগে পুরোপুরি ফিট হয়ে ছন্দে ফেরা মলিনার জন্য কঠিন হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চোটের কারণে আতলেতিকোর মৌসুমের বাকি ম্যাচগুলোও মিস করতে পারেন এ ২৮ বছর বয়সী ডিফেন্ডার। এখন বিশ্বকাপের আগে দ্রুত সুস্থ হয়ে ওঠাই তার প্রধান লক্ষ্য।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬