রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি বায়ার্নের, কোয়ার্টার ফাইনালেই বিদায় রিয়াল মাদ্রিদের

১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪১ AM
 বায়ার্ন দল

বায়ার্ন দল © টিডিসি ছবি

রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ পর্যন্ত জয় তুলে নিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ, বিদায় নিয়েছে ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আলিয়াঞ্জ অ্যারেনায় কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ৪–৩ গোলে জয়ের ফলে দুই লেগ মিলিয়ে ৬–৪ ব্যবধানে এগিয়ে থেকে শেষ চার নিশ্চিত করে জার্মান ক্লাবটি।

বুধবার রাতে হওয়া এই ম্যাচে শুরু থেকেই নাটকীয়তার কমতি ছিল না। ম্যাচের মাত্র ৩৫ সেকেন্ডে মানুয়েল নয়্যারের ভুল পাস থেকে বল কেড়ে নিয়ে দূরপাল্লার শটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন আর্দা গুলের। চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের হয়ে এটি দ্রুততম গোলের রেকর্ডও। তবে পাঁচ মিনিটের মধ্যেই জসুয়া কিমিখের কর্নার থেকে হেডে গোল করে সমতা ফেরান আলেকসান্দার পাভলোভিচ।

প্রথমার্ধে গোলের বন্যা বইতে থাকে। ফ্রি–কিক থেকে গুলেরের দ্বিতীয় গোল, এরপর হ্যারি কেইনের সমতা ফেরানো গোল এবং কিলিয়ান এমবাপের গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল। অবিশ্বাস্য এই অর্ধে দুই গোলরক্ষকের ভুল যেমন ছিল, তেমনি ছিল দারুণ সব সেভও।

দ্বিতীয়ার্ধে আক্রমণ চালিয়ে গেলেও ম্যাচটি ধীরে ধীরে অতিরিক্ত সময়ের দিকে গড়াচ্ছিল। কিন্তু ৮৬তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এদুয়ার্দো কামাভিঙ্গা, ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। এই মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরে যায়। এই সুবিধাকে কাজে লাগিয়ে ৮৯তম মিনিটে লুইস দিয়াসের গোলে সমতায় ফেরে বায়ার্ন, দুই লেগ মিলিয়ে এগিয়েও যায় তারা। যোগ করা সময়ের শেষ মুহূর্তে মাইকেল ওলিসের গোল রিয়ালের শেষ আশা নিভিয়ে দেয়।

এর আগে প্রথম লেগে ২–১ গোলে জিতেছিল বায়ার্ন। ফলে সামগ্রিক ব্যবধানে ৬–৪ গোলের জয় নিশ্চিত হয় তাদের। পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখানো বায়ার্ন ২১টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়, যেখানে পাল্টা আক্রমণনির্ভর রিয়াল ১২টি শটের মধ্যে ৫টি লক্ষ্যে রাখতে পারে।

পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬, বাড়িতে মিলল আরও ৩ মরদ…
  • ০৮ নভেম্বর ২০২৬
অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের আলটিমেটাম শেষ …
  • ০৮ নভেম্বর ২০২৬
এক রাতে রাজধানীর ৬ স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, গাড়িতে …
  • ০৮ নভেম্বর ২০২৬
নেতানিয়াহুকে সরিয়ে প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকোট, পেলেন সরক…
  • ০৮ নভেম্বর ২০২৬
ভবন নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারে আপত্তি, মুক…
  • ০৮ নভেম্বর ২০২৬
টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস করল যৌথবাহিনী
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950