১০ জনের ফ্রান্সকেও হারাতে পারলো না ব্রাজিল

২৭ মার্চ ২০২৬, ০৭:৩৭ AM , আপডেট: ২৭ মার্চ ২০২৬, ০৭:৪০ AM
গোলের পর এমবাপের উদযাপন

গোলের পর এমবাপের উদযাপন © সংগৃহীত

কিলিয়ান এমবাপে ও উগো একিটিকের দুর্দান্ত ফিনিশিংয়ে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে মাঠ ছেড়েছে ফ্রান্স।

বৃহস্পতিবার রাতে বস্টনে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচের শেষ ৩৫ মিনিট একজন কম নিয়ে খেললেও কার্লো আনচেলত্তির শিষ্যদের রুখে দিতে সক্ষম হয় দিদিয়ে দেশমের দল। প্রথমার্ধে এমবাপে ফ্রান্সকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন একিটিকে, আর ব্রাজিলের পক্ষে একমাত্র গোলটি করেন ডিফেন্ডার ব্রেহমে।

ম্যাচের শুরু থেকেই বল দখল এবং আক্রমণে এগিয়ে ছিল গত দুই বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্স। তবে ৫৫ মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় দায়ত উপেমেকানো সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ফরাসিরা। প্রতিপক্ষের এই ঘাটতির সুযোগ নিতে মরিয়া হয়ে আক্রমণ চালালেও ফিনিশিংয়ের অভাবে গোলমুখে ব্যর্থ হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। উল্টো ১০ জন নিয়েই ৬৫ মিনিটে পাল্টা আক্রমণে গোল আদায় করে নেয় ফ্রান্স। ম্যাচের শেষ দিকে ব্রাজিল ব্যবধান কমালেও সমতায় ফেরার একাধিক সুযোগ নষ্ট করে হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে।

ম্যাচের শুরুটা ছিল আক্রমণ-পাল্টা আক্রমণের। পঞ্চম মিনিটে ব্রাজিলের রাফিনিয়া গোল করার সুযোগ নষ্ট করেন, যার তিন মিনিট পরই ফ্রান্সের একিটিকের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। ২৭তম মিনিটে গাব্রিয়েল মার্তিনেল্লির ডি বক্সের বাইরে থেকে নেওয়া বাঁকানো শটটি পোস্ট ঘেঁষে বাইরে চলে গেলে গোলবঞ্চিত হয় সেলেসাওরা। তবে ৩২তম মিনিটে ডেডলক ভাঙেন এমবাপে। মাঝ মাঠে অহেলিয়া চুয়ামেনি বল কেড়ে নেওয়ার পর উসমান দেম্বেলের রক্ষণচেরা পাস পেয়ে দারুণ এক চিপ শটে বল জালে পাঠান এই রিয়াল মাদ্রিদ তারকা। এটি আন্তর্জাতিক ফুটবলে এমবাপের ৫৬তম গোল। প্রথমার্ধে বল দখলে পিছিয়ে থাকা ব্রাজিল ছয়টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্রাজিল অত্যন্ত আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে। এর মধ্যেই ৫৫ মিনিটে বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার উপেমেকানো ব্রাজিলের ওয়েজলিকে বাজেভাবে ফাউল করলে ভিএআর যাচাই শেষে রেফারি তাকে লাল কার্ড দেখান। ১০ জনের ফ্রান্সের বিপক্ষে ব্রাজিল যখন সমতায় ফেরার চেষ্টা করছে, ঠিক তখনই ৬৫ মিনিটে ব্যবধান ২-০ করেন একিটিকে। মাইকেল ওলিসের থ্রু বল ধরে লিভারপুল ফরোয়ার্ড একিটিকে জাতীয় দলের হয়ে নিজের দ্বিতীয় গোলটি উদযাপন করেন।

ম্যাচের ৭৮ মিনিটে গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ব্রাজিল। কাসেমিরোর কাটব্যাক থেকে লুইস এইহিকের শটে পা ছুঁইয়ে দিক পরিবর্তন করে গোলটি করেন ইউভেন্তুস ডিফেন্ডার ব্রেহমে। জাতীয় দলের জার্সিতে এটিই তার প্রথম গোল। ম্যাচের অন্তিম সময়ে চিয়াগো ও ভিনিসিউস জুনিয়র গোলের খুব কাছে গেলেও জালের দেখা পাননি, ফলে ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। আগামী মঙ্গলবার ক্রোয়েশিয়ার বিপক্ষে পরবর্তী প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল, আর রবিবার কলম্বিয়ার মুখোমুখি হবে ফ্রান্স।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9