যুদ্ধের মধ্যেও বিশ্বকাপে চোখ রাখছে ইরান

২৬ মার্চ ২০২৬, ০৬:২২ PM
তুরস্কে অনুশীলন করছেন ইরানী ফুটবলাররা

তুরস্কে অনুশীলন করছেন ইরানী ফুটবলাররা © সংগৃহীত

ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার আগ্রাসী যুদ্ধের ছায়ায় থেকেও ফিফা বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে ইরানের জাতীয় ফুটবল দল। বর্তমানে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আনতোলিয়ার কাছে বেলেক রিসোর্টে কঠোর গোপনীয়তা ও নিরাপত্তার মধ্য দিয়ে অনুশীলন চালাচ্ছে ‘টিম মেল্লি’।

বিশ্বকাপের আগে দুটি গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচের প্রস্তুতি নিতেই ইরানি স্কোয়াড এখন তুরস্কে অবস্থান করছে। তবে যুদ্ধের প্রেক্ষাপটে খেলোয়াড়দের নিরাপত্তা ও মানসিক স্থিরতা বজায় রাখতে গণমাধ্যমের প্রবেশাধিকার রাখা হয়েছে অত্যন্ত সীমিত।

এই প্রীতি ম্যাচগুলো জর্ডানে হওয়ার কথা থাকলেও যুদ্ধ ছড়িয়ে পড়ায় শেষ মুহূর্তে তা তুরস্কে সরিয়ে নেওয়া হয়। আগামীকাল (শুক্রবার) নাইজেরিয়া এবং মঙ্গলবার কোস্টা রিকার মুখোমুখি হবে ইরান। এদিকে, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ম্যাচগুলো খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার বিষয়ে ফিফার সাথে আলোচনা করছে ইরান ফুটবল ফেডারেশন। ফেডারেশন সভাপতি মেহেদি তাজ গত সপ্তাহে এই আশঙ্কার কথা জানান।

এদিকে অনুশীলন সেশনে খেলোয়াড়দের বেশ ফুরফুরে মেজাজে দেখা গেলেও দলের ভেতর বইছে বিতর্কের ঝড়। দুবাইয়ের শাসকের সাথে ছবি পোস্ট করায় ‘সরকারবিরোধী কর্মকাণ্ডের’ অভিযোগে দল থেকে বাদ পড়েছেন তারকা স্ট্রাইকার সরদার আজমুন। ৯১ ম্যাচে ৫৭ গোল করা এই অভিজ্ঞ খেলোয়াড়কে বাদ দেওয়াকে ‘বড় ধাক্কা’ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আর গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের হয়ে খেলার সময় এক ইসরায়েলি প্রতিপক্ষের সাথে জার্সি বদল করে আলোচনায় আসা ফরোয়ার্ড মেহেদি তারেমিকে অনুশীলনে বেশ সিরিয়াস দেখা গেছে।

দলের মিডিয়া ম্যানেজার জানিয়েছেন, কোচ ও খেলোয়াড়রা বর্তমানে কোনো সাক্ষাৎকার দেবেন না। তারা বাইরের সব রাজনৈতিক বিতর্ক এড়িয়ে কেবল মাঠের খেলায় মনোনিবেশ করতে চান। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধের উত্তেজনার মাঝে বিশ্বকাপে ইরানি দল বৈশ্বিক মিডিয়ার কড়া নজরদারিতে থাকবে, যা সামলানোই এখন তাদের বড় চ্যালেঞ্জ।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9